বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মাশরাফি-সাকিবরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৮:১৬আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:২২

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ২০ জুলাই শুরু হয়েছিল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। পুরো এক মাস কন্ডিশনিং ক্যাম্প চলার পর ২০ আগস্ট থেকে শুরু হয় স্কিল অনুশীলন। ব্যাটিং-বোলিংয়ের অনুশীলনটা আরও ধারালো করতে বৃহস্পতিবার নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবেন ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মাশরাফি-সাকিবরা

বৃহস্পতিবার সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারে ম্যাচটিতে দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবেন সাকিব-মাশরাফিরা। আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর নিজেদের মধ্যে আরও দুটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। এরপরই ঘোষণা করা হবে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড।

বুধবার সকালে মিরপুরে অনুশীলন করেছে দলের সবাই। এদিন ফুটবল অনুশীলনেই মেতে ছিলেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে বুধবার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমসহ দলের কয়েকজন ক্রিকেটার ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মাশরাফি-সাকিবরা

৩০ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন লিখন, মাশরাফি বিন মর্তুজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বী, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম