তাসকিন-মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৯:২২আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৯:৪৩

তাসকিন-মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় বিসিবি সভাপতিইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে কাটার মাস্টার মুস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিরতে ফিরতে নভেম্বর কিংবা ডিসেম্বর। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিশ্চিতভাবেই থাকছেন না মুস্তাফিজ। এছাড়া অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দ্রুত গতির পেসার তাসকিন আহমেদ। আগামী ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পরীক্ষা দেবেন তরুণ এই পেস সেনসেশন। পরীক্ষায় পাশ করলেই অটো চয়েজ হিসেবে মূল একাদশে সুযোগ পাবেন তিনি।

কিন্তু এই মুহূর্তে তাদের না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পাপন। শুধু তাই নয়, অনেকদিন ধরে বাংলাদেশ খেলার মধ্যেও নেই। এটাও ভাবিয়ে তুলছে পাপনকে। শুক্রবার নিজ বাসায় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অন্য দলগুলো সবাই খেলার মধ্যে আছে। আমাদের সমস্যা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলার মধ্যে আমরা নেই। হঠাৎ করে এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে খেলা আমাদের জন্য বিরাট একটি মাইনাস পয়েন্ট। খেলায় এসে ফর্মওতো পেতে হয়। দ্বিতীয়ত আমাদের মেজর বোলার মুস্তাফিজ নেই। তাসকিনও এখন পর্যন্ত নিশ্চিত না। এই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি।’

তারপরও তরুণদের ওপর আস্থা রাখতে ভুলেননি বিসিবির এই প্রধান। তিনি বলেন, ‘আমাদের যে দলটা আছে সেখানে ভালো মানের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। মাশরাফি, সাকিব, মুশফিক, রিয়াদ আছে। এছাড়া তরুণদের মধ্যে সৌম্য সরকার, সাব্বির, নাসির আছে। উদীয়মানদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত আছে। বোলিংয়ে আল-আমিন, তাসকিন যদি খেলতে পারে-আশা করি কোনও সমস্যা হবে না। আগামী মাসেই তাসকিন পরীক্ষা দেবে; আশা করি ইতিবাচক ফলই হবে।’

তিনি আরও যোগ করেন, ‘লংগার ভার্সনে আমরা হয়তো ভালো অবস্থায় নেই। যতটুকু সফলতা আছে ওয়ানডেতেই। এখানে নতুনদের একটা সুযোগ আসবেই তাদের পারফরম্যান্স তুলে ধরার জন্য। আমাদের নতুন নতুন অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। পাইপ লাইনে ভালো মানের ক্রিকেটার আছে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি