‘যে কোনও দলের জন্য গুরুত্বপূর্ণ তাসকিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২০

‘যে কোনও দলের জন্য গুরুত্বপূর্ণ তাসকিন’ বোলিং অ্যাকশনের বৈধতা পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ হয়েছে তাসকিন আহমেদের। আগের ঘোষিত স্কোয়াডে পেসার ছিলেন মাশরাফি সহ তিনজন। তাসকিন যোগ হওয়াতে সেই সংখ্যা দাঁড়ালো চারে। স্কোয়াডে তাসকিনের আসাটা দলের বাড়তি শক্তি যোগ করেছে বলে মনে করেন মাশরাফিবিন মতুর্জা।

অবৈধ বোলিং অ্যাকশন থেকে তাসকিনের ফিরে আসাটাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তির খবর বলে মনে করেন মাশরাফি। শুধু তাই নয়, মাশরাফি মনে করেন তাসকিনের মতো বোলার, যে কোনও দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ, ‘তাসকিনের ফিরে আসাটা আমাদের ক্রিকেটের জন্য ভালো খবর। কোচও একটু আগে বলল তাসকিনের মতো স্কিলফুল বোলার যে কোনও টিমের জন্য গুরুত্বপূর্ণ। তাসকিন নিজেকে প্রমাণ করে ফিরেছে এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি ও আন্তর্জাতিক ক্রিকেট যেখান থেকে শেষ করেছিল, ওখান থেকেই আবার শুরু করতে পারবে।’

তাসকিনকে নিয়ে প্রায় একই কথা বলেছেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। তার মতে, ‘তাসকিনের মতো মানসম্মত বোলার বিশ্ব ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও ফিরে আসায় বাংলাদেশের সবাই স্বস্তি ফিরে পেয়েছে। আমাদের দলের জন্য, যা খুব ইতিবাচক।’

উল্লেখ্য, শুক্রবার বিকালে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে ‘মুক্তি দেয়। গত ৮ সেপ্টেম্বর তারা অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দেন। দ্বিতীয় বারের পরীক্ষার ২১ দিনের মাথায় বাংলাদেশের ক্রিকেটে স্বস্তির খবর হয়ে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন-সানির বোলিংয়ের বৈধতা।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম