প্রত্যাশার চাপ মানিয়ে নিতে চান মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৭:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:৩৭

প্রত্যাশার চাপ মানিয়ে নিতে চান মুশফিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যেমন পারফরম্যান্স, টেস্টে ঠিক তেমন নয়। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কেউই প্রত্যাশা করেনি বাংলাদেশ জিতবে। কিন্তু চট্টগ্রাম টেস্টে ভালো পারফরম্যান্সের পর সবার চিন্তা বদলে গেছে। আর তাইতো ঢাকা টেস্ট নিয়ে ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

আর এই প্রত্যাশার চাপটুকুই মানিয়ে নিতে চান বাংলাদেশের অধিনায়ক মুশফিক, ‘প্রত্যাশার কথা যদি বলেন, আগের থেকে বাংলাদেশ দলে পারফরমারের সংখ্যা বেশি। আমরা সবসময় চেয়েছি, সব ফরম্যাটে ভালো ফল করতে। প্রথম টেস্টে আমরা ভালো খেলেছি কিন্তু কখনওই সেটা অপ্রত্যাশিত ছিল না। এটা বলতে পারেন যে পাঁচদিন প্রভাব বিস্তার করে খেলাটা অপ্রত্যাশিত। কিন্তু আমরা যে লড়ই করব, এটা অপ্রত্যাশিত ছিল না। বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। বিশ্বাস ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না। প্রত্যাশা সবসময়ই থাকে। আমরাও চেষ্টা করছি প্রত্যাশার চাপ মানিয়ে নিয়ে ভালো পারফরম্যান্সের দিকে মনোযোগী হতে।’

টেস্টে ভালো করার রসদ হিসেবে মুশফিক মনে করেন দলে অনেক বেশি পারফরমার রয়েছে। আগে যা ছিল না, এখন তার চেয়ে অনেক বেশি পারফরমার রয়েছে, ‘আমাদের দলে সবচেয়ে বড় পরিবর্তন আগের চেয়ে এখন অনেক বেশি পারফরমার। আগে ২-১ দুজন থাকলে, এখন সেটা পাঁচ ছয় জনে। একটা দলের জন্য এটা ইতিবাচক ব্যাপার। এটার জন্য হয়ত আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করব, এই পারফরমাররা যেন এই টেস্টেও ভালো করে এবং তার সঙ্গে যেন দল হিসেবেও ভালো করতে পারি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম