রায়ের বিরুদ্ধে আবেদন করবেন প্লেসিস, হতাশ আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৬, ১৮:১৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৮:১৭

রায়ের বিরুদ্ধে আবেদন করবেন প্লেসিস বল টেম্পারিংয়ে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই অসন্তোষ প্রকাশ করছিলেন ফাফ দু প্লেসিস। দাবি করেছেন অবৈধ কিছু করেননি। নিজের দাবিকে আরও জোরালো করতে এবার আইসিসির রায়ের বিরুদ্ধে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।

আবেদনের প্রেক্ষিতে দুটি ফলই আসতে পারে। হয় নির্দোষ প্রমাণিত হবেন না হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন প্লেসিস।

গত মঙ্গলবারই তাকে বল টেম্পারিংয়ে অভিযুক্ত করে আইসিসি। এরপর থেকেই এর বিরুদ্ধে প্লেসিস যে আবেদন করবেন তা শোনা যাচ্ছিল।

এদিকে এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছে আইসিসি। এমনকি আইসিসির টেম্পারিং সংক্রান্ত আইন নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মন্তব্যের সঙ্গেও একমত নয় সংস্থাটি।  

উল্লেখ্য, মঙ্গলবার অ্যাডিলেইডে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উন্মুক্ত শুনানিতে দোষী সাব্যস্ত হন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক প্লেসিস। তবে কোনও নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দি হতে হয়নি তাকে। শুধু ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। তার ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।  ফলে আবেদন করায় নতুন কিছু পাওয়া না গেলে বড় শাস্তিই অপেক্ষা করছে প্লেসিসের কপালে!

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের