চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে আনকোরা জেনিংস

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৯

চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে আনকোরা জেনিংস মুম্বাইয়ে চতুর্থ টেস্টে জেনিংসের অভিষেকটা যে এক প্রকার নিশ্চিত তা জানিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক।
ভারত সফরে টেস্ট সিরিজে নাকানি চুবানি খাচ্ছে ইংল্যান্ড। হারের বৃত্তে থাকা ইংলিশরা বৃহস্পতিবারই খেলতে নামবে চতুর্থ টেস্ট। এই অবস্থায় আনকোরা কেটন জেনিংসকে দলে ভেড়াচ্ছে সফরকারীরা। মুম্বাইয়ে তার অভিষেকটা যে এক প্রকার নিশ্চিত তা জানিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুকই।

অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা জেনিংস দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত। তার বাবা রে জেনিংসও ছিলেন সাবেক কোচ ও প্রোটিয়া ক্রিকেটার। খেলার অপেক্ষায় থাকলেও এই টেস্টে খেলতে প্রস্তুতিটাও সেভাবে নিতে পারেননি জেনিংস। হঠাৎ করে ডাক পরায় সোমবারই মুম্বাইয়ে পা রেখেছেন। আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার কথা থাকলেও হাসিব হামিদের চোটেই ভাগ্য খোলে তার। ওপেনিংয়ে কুকের যোগ্য সঙ্গী হিসেবে তাই তাকেই বেছে নিয়েছে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট।

এমন দ্রুত সিদ্ধান্তের পক্ষে কথা বলতে গিয়ে নিজের কথাই তুলে ধরেছেন অ্যালিস্টার কুক। কারণ ১০ বছর আগে তিনি নিজেও যে অভিষেক করতে ৪৮ ঘণ্টায় ভারত পৌঁছেছিলেন! সেবার নাগপুরে ২০০৬ সালে সেঞ্চুরিও করেছিলেন কুক।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম