বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজক হচ্ছে না হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৬:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৬:২২

বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজক হচ্ছে না হায়দরাবাদ ভারতের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলার আশায় বড় ধাক্কা লাগল। রবিবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক খবরে জানায়, আগামী ফেব্রুয়ারিতে একমাত্র টেস্ট ম্যাচ আয়োজনে অপারগতা জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত একমাত্র টেস্ট ম্যাচটির ভেন্যু নির্ধারিত হয়েছিল হায়দরাবাদের উপল গ্রাউন্ড। কিন্তু এক বিজ্ঞপ্তিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআইকে জানিয়েছে, তারা এ ম্যাচ আয়োজন করতে পারবে না। আয়োজকের নাম প্রত্যাহার করে নিতে তারা কারণ হিসেবে দেখিয়েছে ফান্ডের অভাবকে।

গত বছরের মাঝামাঝি সময়ে ভারতে বাংলাদেশের টেস্ট খেলার সম্ভাবনার কথা ওঠে। ভেন্যু হিসেবে নাম উঠেছিল কলকাতার ইডেন গার্ডেনের। এরপর আগস্টের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নিশ্চিত করেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ভারত সফরে একমাত্র টেস্ট খেলার কথা। ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছিল হায়দরাবাদের উপল গ্রাউন্ড। সূত্র- দ্য হিন্দু

/এফএইচএম/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের