এক যুগ পর পাকিস্তানের অস্ট্রেলিয়া জয়

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৯:০৫

ম্যাচসেরা মোহাম্মদ হাফিজ অস্ট্রেলিয়ার মাঠ পাকিস্তানের জন্য ছিল দুর্গমগিরি। সেই ২০০৫ সালে সবশেষ ওয়ানডে জিতেছিল অস্ট্রেলিয়ার মাঠে। এক যুগ পর সেই জয় খরা তারা কাটাল মেলবোর্নের দ্বিতীয় ওয়ানডেতে। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ফিরিয়েছে ১-১-এ সমতা।

টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৪৮.২ ওভারে অলআউট হয় ২২০ রানে। জবাবে ১৪ বল আগে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের হারটাই নিয়তি হয়েছিল এতদিন। সেই ২০০৫ সালে সবশেষ তারা জিতেছিল ওয়ানডে। পার্থের ওই ওয়ানডেতে মোহাম্মদ ইউসুফ ও আবদুল রাজ্জাকের অসাধারণ ব্যাটিংয়ে ইনজামাম-উল-হকের দল জিতেছিল ৩ উইকেটে। এর পর থেকে শুধুই হার। ব্যর্থতার সেই বৃত্তটা এবার ভাঙল মেলবোর্নে। পাকিস্তানি বোলারদের তোপে শুরু থেকেই কঠিন পরীক্ষার সামনে পড়েন স্বাগতিক ব্যাটসম্যানরা। পেসারদের তোপে ৮৬ রানে স্টিভেন স্মিথরা হারায় ৪ উইকেট। সতীর্থদের ব্যর্থতার মাঝে দলের হাল ধরেছিলেন স্মিথ নিজেই। ১০১ বলের ধৈর্যশীল ব্যাটিংয়ে খেলেন ৬০ রানে কার্যকরী ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস ম্যাথু ওয়েডের। এ ছাড়া উসমান খাজা (১৭), ডেডিভ ওয়ার্নার (১৬), গ্লেন ম্যাক্সওয়েল (২৩) ভালো শুরুর পরও এগিয়ে নিতে পারেননি ইনিংস। পাকিস্তানের সফল বোলার মোহাম্মদ আমির ৪৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

২২১ রানের লক্ষ্যে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হাফিজ ও শারজিল খান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৬৮ রান। শারজিল ২৯ রানে আউট হলেও ওয়ান ডাউনে নামা বাবর আজম দাঁড়িয়ে যান। তিনি আউট হন ৩৪ রান করে। হাফিজ অবশ্য আগলে রাখেন অন্যপ্রান্ত। হাফসেঞ্চুরি পূরণ করে ১০৪ বলে খেলেন ৭২ রানের ইনিংস, যাতে ছিল ৮টি চারের মার। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শোয়েব মালিক (৪২*) ও উমর আকমল (১৮*)। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ৪৮.২ ওভারে ২২০ (স্মিথ ৬০, ওয়েড ৩৫, ম্যাক্সওয়েল ২৩, ফকনার ১৯; আমির ৩/৪৭, ইমাদ ওয়াসিম ২/৩৭)।

পাকিস্তান : ৪৭.৪ ওভারে ২২১/৪ (হাফিজ ৭২, শোয়েব ৪২*, বাবর ৩৪, শারজিল ২৯; স্টার্ক ২/৪৫, ফকনার ২/৩৫)।

ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম