এক বছর নিষিদ্ধ আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১০

আন্দ্রে রাসেল ডোপিং আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এ সময়ে কোনও ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না তিনি।
২০১৫ সালে তিনবার ড্রাগ টেস্টে উপস্থিত হননি রাসেল। এজন্য গত বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকা ডোপবিরোধী কমিশন। কেন ড্রাগ টেস্টে আসেননি বা ওইসময় কোথায় ছিলেন জানাতে ব্যর্থ হন রাসেল। আর বিশ্ব ডোপবিরোধী এজেন্সির (ওয়াডা) নিয়ম অনুযায়ী বিষয়টি ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হওয়ার শামিল।

তাই শাস্তি হিসেবে তিন সদস্যের স্বাধীন এক প্যানেল মঙ্গলবার তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিল। নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে ৩১ জানুয়ারি, ২০১৭ সাল থেকে। আবারও ক্রিকেটে রাসেল ফিরতে পারবেন আগামী বছরের ৩০ জানুয়ারির পর।

রাসেলের এ নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় ধাক্কা খেল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের আসন্ন দশম আসরে ক্যারিবীয় তারকাকে পাবে না দলটি। সূত্র- এনডিটিভি

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম