নাসির জামশেদ সাময়িক নিষিদ্ধ, নজরে আছেন ইরফান

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:২৭

নাসির জামশেদ পাকিস্তানের ক্রিকেটে কঠিন সময়ই যাচ্ছে এখন। দিন কয়েক আগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন শারজিল খান ও খালিদ লতিফ। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে নাসির জামশেদকে একই শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুর্নীতির কোড ভঙ্গ করায় পিসিবি সাময়িক নিষিদ্ধ করেছে এই ওপেনারকে। পাকিস্তান সুপার লিগ ঘিরে পিসিবির চলমান এই প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হয়েছেন জামশেদ। অবশ্য চলতি পিসিএলে খেলছেন না তিনি। কোনও দল নেয়নি এই ওপেনারকে। এক বিবৃতিতে পাকিস্তান বোর্ড সোমবার জানিয়েছে, ‘অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে পিসিবি।’

এর আগে একই কারণে ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক নিষিদ্ধ করে পিসিবি। তাদের ‘দুনীর্তি হটানোর’ প্রক্রিয়ার নজরে ছিলেন আরও তিন খেলোয়াড়। তারা হলেন ইসলামাবাদ ইউনাইটেডের মোহাম্মদ ইরফান, কাট্টা গ্ল্যাডিয়েটরসের জুলফিকার বাবর ও করাচি কিংসের শাহজাইব হাসান। তিন জনের মধ্যে অবশ্য ইতিমধ্যে ‘ছাড়পত্র’ পেয়ে গেছেন বাবর ও শাহজাইব। যদিও ইরফানের ভাগ্য এখনও দুলছে সুতোয়। পিসিবি জানিয়েছে, তাদের নজরে থাকা বাবর ও শাহজাইব ছাড়পত্র পেলেও এখনও নজরে আছেন ইরফান। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম