ড্রয়ের পথে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৪

ড্রয়ের পথে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। স্কোরবোর্ড বলে দিচ্ছে কোনোভাবেই দক্ষিণাঞ্চলের পক্ষে ফলাফল যাওয়া সম্ভব নয়।

এমনকি শেষদিন তিন সেশনে দক্ষিণাঞ্চলকে লিড নিতে না দিয়ে তাদের ১০টি উইকেট তুলে নিলে জয় পেতে পারে পূর্বাঞ্চল। কিন্তু তিন দিন শেষে সমীকরণ যেমন, তাতে করে ম্যাচটি ড্রয়ের সম্ভাবনাই বেশি।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৯ রান করেছে দক্ষিণাঞ্চল। বুধবার পুরো দিনটি কাটিয়ে দিতে পারলে ম্যাচটি বাঁচানো সম্ভব তাদের।

আগে ব্যাটিং করে দক্ষিণাঞ্চল ইমরুলের ১৩৬ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ২৯৬ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করায়। জবাবে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫২৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান করেন আফিফ হোসেন। এছাড়া তাসামুল হক ৯৮, অলক কাপালী ৬৬, রাহাতুল ফেরদৌস ৬০ ও সাইফউদ্দিন ৫০ রান করেন।

২২৭ রানে পিছিয়ে থেকে দক্ষিণাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। দিনশেষে ২৯ রান নিয়ে দুই ওপেনার এনামুল হক (২৩*) ও ফজলে মাহমুদ (৪*) অপরাজিত আছেন।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের