দুই দিনে অনেক কিছু গুছিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ২০:০৩আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:০৩

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল আসল লড়াই শুরু হতে বাকি পাঁচ দিন। তার আগে নিজেদের খানিকটা ঝালিয়ে নিতে বৃহস্পতিবার থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

কলম্বোর মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মাধ্যমে টাইগাররা শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবে।

লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। যাওয়ার আগে মিরপুরে তিন দিন অনুশীলন করে গেছে মুশফিকরা। বুধবার শ্রীলঙ্কাতে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি টেস্ট দলের সদস্যদের। অনুশীলনের সেই ঘাটতি নিয়েই প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মুশফিকরা।

এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৭ মার্চ শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ১৫ মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। কলম্বোতে অনুষ্ঠিত এই টেস্টটি আবার বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।

২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ২৫ মার্চ, ২৮ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। আর ৪ এপ্রিল থেকে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ এপ্রিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবেন মাশরাফি-মুশফিকরা।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বী।

/আরআই/কেআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের