লঙ্কানদের ৫০০ রানের নিচে আটকে সন্তুষ্ট হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
০৮ মার্চ ২০১৭, ২০:১৬আপডেট : ০৮ মার্চ ২০১৭, ২০:১৯

লঙ্কানদের ৫০০ রানের নিচে আটকে সন্তুষ্ট হাথুরুসিংহে গলের উইকেটে টস জয়টা যে কোনও দলের জন্যই সহায়ক ভূমিকা পালন করে। দুর্ভাগ্য যে এখানে খেলা দুই টেস্টের একটিতেও টস জিততে পারেনি বাংলাদেশ। সেবারের মতো এবারো টস হেরে ফিল্ডিং করতে হয়েছে অতিথি বাংলাদেশকে। শুধু তাই নয় সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের আরও কোনও বোলারেরই খুব বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তাসকিন-মুস্তাফিজ-মিরাজ-শুভাশিষদের ১৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আর বোলিং ইউনিটের অনভিজ্ঞতার কারণেই লঙ্কানরা বড় পুঁজি সংগ্রহ করতে পেরেছে।  যেটা স্বীকার করেছেন স্বয়ং কোচও। 

আর এমন ফ্ল্যাট উইকেটে প্রায় দেড় দিন ব্যাটিং করে শ্রীলঙ্কা ৪৯৪ রান সংগ্রহ করে অলআউট হয়েছে।  তাই স্বাগতিকদের ৫০০ রানের নিচে আটকাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ হাথুরুসিংহে, ‘আমি হতাশ ‘নো’ বলে।  তারপরও আমরা অনেক কিছুই চেষ্টা করেছি।  টসে হেরে এমন ফ্ল্যাট উইকেটে ওদের ৫০০ রানের নিচে আটকে রাখা অবশ্যই খুব বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ উৎরাতে পেরেছি।’

তবে বোলারদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি কোচ। তার মতে ‘আমি বোলারদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নই। দলে বেশ কয়েকজন তরুণ বোলার রয়েছে। সাকিবই কেবল অভিজ্ঞ। বাকিদের সবাই মিলে ১৫টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের