সাকিবহীন কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ০০:৩৫আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ০০:৫০

নিতিশ রানার ঝড়ে মুম্বাই জয় পায় ১৬.১ ওভারে যখন কিয়েরন পোলার্ড পঞ্চম ব্যাটসম্যান হয়ে মাঠ ছাড়লেন তখন মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর ১১৯ রান। লক্ষ্য থেকে তখনও ৬০ রান দূরে তারা, বাকি ৩.৫ ওভার। সহজ জয়ের সুবাস পাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দৃশ্যপট বদলে গেল নিতিশ রানা ও হার্দিক পান্ডের জুটিতে। ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেল মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার টস হেরে কলকাতা ব্যাট করতে নামে। শুরুতেই বল হাতে হার্দিকের জোড়া আঘাত। একই ওভারে ক্রিজ ছাড়েন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর (১৯) ও রবিন উথাপ্পা (৪)। যশপ্রীত বুমরাহ দলীয় ৬৭ রানে ক্রিস লিনকে ফেরালে উল্লাসে মাতে মু্ম্বাইয়ের হাজার হাজার দর্শক। বড় উইকেট হারালেও মনীষ দলকে টেনে নেন। বলতে গেলে একাই সামাল দিয়েছেন তিনি।

অন্য প্রান্তের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। লাসিথ মালিঙ্গা তার টানা দুই ওভারে উইকেট নিয়ে কলকাতার লাগাম টেনে ধরেছিলেন। তবে ৪৭ বলে ৫টি করে চার ও ছয়ে সাজানো মনীষের অপরাজিত ৮১ রানের ইনিংস কলকাতার স্কোরবোর্ডকে সমৃদ্ধ করে। তারা ৭ উইকেটে ১৭৮ রান তোলে। এ ম্যাচেও ছিলেন না সাকিব আল হাসান।

মুম্বাইয়ের হার্দিক তিনটি ও মালিঙ্গা দুটি উইকেট নেন।

জবাব দিতে নেমে মুম্বাই রানের গতি বাড়াতে পারেনি। ১১৯ রানের মধ্যে তাদের ৫ উইকেট তুলে নিয়ে সহজ জয়ের সুবাস পেতে থাকে কলকাতা। কিন্তু রানা ও হার্দিকের ঝোড়ো জুটি মুম্বাইকে ম্যাচে ফেরায়। মাত্র ২.২ ওভারে ৪১ রানের জুটি গড়েন তারা, যেখানে মূল অবদান রানার। তবে জয় থেকে ১৯ রান দূরে থাকতে তাকে থামান আঙ্কিত রাজপুত। ২৯ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫০ রানে আউট হন রানা। তিনি মাঠ ছাড়লেও হার্দিক এনে দেন দারুণ জয়।

শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ১১ রান। ট্রেন্ট বোল্টের ওই ওভারে বাজে ফিল্ডিংয়ে ১ বল হাতে রেখে জয় পায় দলটি। বাকি রানগুলো এসেছে হার্দিকের ব্যাটে। ১১ বলে ৩ চার ও ২ ছয়ে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচজয়ী বাউন্ডারি আসে তার ব্যাটে। মুম্বাইকে ৬ উইকেটে ১৮০ রান এনে দিতে দুই ওপেনার পার্থিব প্যাটেল (৩০) ও জোশ বাটলারের (২৮) অবদানও কম নয়।

দুই ম্যাচে একটি করে জয় ও হারের অভিজ্ঞতা হলো মুম্বাই ও কলকাতা। প্রথম ম্যাচে মুম্বাই হেরেছিল রাইসিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে। আর গুজরাট লায়ন্সকে হারায় কলকাতা।

/এফএইচএম/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের