মাশরাফিদের নতুন বিজ্ঞাপন নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৭, ১৫:১৭আপডেট : ১৪ মে ২০১৭, ১৭:৫১

মাশরাফিদের নতুন বিজ্ঞাপন নিয়ে আলোচনা সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে বিজ্ঞাপন চিত্র বানিয়েছে টেলিকম প্রতিষ্ঠান রবি। ডিজিটাল জীবনবোধ নিয়েই মূলত বিজ্ঞাপন চিত্রটি বানানো হয়েছে। টিম স্পন্সর হিসেবে নাম লেখানো রবির সেই চিত্রটি ইতোমধ্যেই জন্ম দিয়েছে নানা আলোচনার। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া জাতীয় দলের সব খেলোয়াড়ই বিজ্ঞাপনটিতে অংশগ্রহণ করেছেন।

ব্যতিক্রমী সেই বিজ্ঞাপন চিত্রে মাশরাফি-মুশফিক-রুবেলদের দারুণ মজার মজার দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। প্রথম দৃশ্যে রুবেল হোসেন ও তামিমকে দেখা যায়। রুবেল নেটে বোলিং করছেন, অন্যদিকে সেটি ভিডিও করছেন তামিম। সঙ্গে সঙ্গে তামিম সেটি পাঠিয়ে দিচ্ছেন মাশরাফির কাছে। যে বলটা ভালো হচ্ছে না, তাতে হতাশা প্রকাশ করছেন। আবার যেটা ভালো হচ্ছে, তাতে আনন্দ প্রকাশ করছেন ওয়ানডে দলের অধিনায়ক।

মাশরাফিদের নতুন বিজ্ঞাপন নিয়ে আলোচনা এই বিজ্ঞাপন চিত্রের সবচেয়ে মজার অংশ রয়েছে দ্বিতীয় দৃশ্যে। এই অংশে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন ক্রিকেটাররা। সামনের কোনও এক সিটে সৌম্য হা করে ঘুমোচ্ছিলেন। সৌম্যর ঘুমের দৃশ্যের সঙ্গে সেলফি তুলতে নিজের সিট ছেড়ে সামনে এগিয়ে আসেন তাসকিন। এরপর ছবি তুলে সেটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন তিনি। এমন ছবি দেখে মুশফিকতো হাসতে হাসতে খুন। সেই হাসি কামরুল ইসলাম রাব্বি থেকে অন্য ক্রিকেটারদের মাঝেও ছড়িয়ে পড়ে। সবার হাসির শব্দে পরে ঘুম ভাঙে সৌম্যর। নিজের ঘুমন্ত সেলফি দেখে তাই একগাল হাসলেন নিজেও।

মাশরাফিদের নতুন বিজ্ঞাপন নিয়ে আলোচনা পরের দৃশ্যে থাকে কিছুটা ভিন্নতা। এই দৃশ্যে একাডেমিতে মাশরাফি- মাহমুদউল্লাহরা তাদের থাকার জায়গা পরিষ্কার করতে থাকা এক চাচার জন্মদিন পালন করেন। তাতে আবেগে আপ্লুত হয়ে পড়েন সেই চাচা। চাচার জন্মদিনের কেক কাটার পর চাচাকে ঘিরে মাহমুদউল্লাহর সেলফি বন্দি হন মাশরাফি, ইমরুল, সোহান, মোসাদ্দেক ও লিটন।

এর পরের দৃশ্যও ছিল দুষ্টুমিতে ভরপুর। যেই দৃশ্যে তামিম ও সাব্বির পাশাপাশি ক্ল্যাশ অব ক্ল্যানস খেলছিলেন। পিছন থেকে তাদের খেলা দেখতে উপস্থিত হন রুবেল ও মিরাজ। তামিম মিরাজকে ইঙ্গিত করেন সাব্বিরের ফোনটা কেড়ে নিতে। যেই বলা সেই কাজ। রুবেল ও মিরাজ মিলে সাব্বিরের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আর তাতেই জিতে যায় তামিম!

পরবর্তী দৃশ্যটি ছিল আবার টিম বাসেই। এবার মুশফিক একে একে তাসকিন-সৌম্যর কাছে যান। কিন্তু সবাই ফোনে ব্যস্ত থাকায় মুশফিক নিজেও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

এই বিজ্ঞাপনের শেষ হয় বৃদ্ধাশ্রমে। দল-বল নিয়ে মাশরাফি চলে যান বৃদ্ধাশ্রমে। সালাম দিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে ঢোকেন মাশরাফিরা। জাতীয় দলের ক্রিকেটারদের কাছে পেয়ে বৃদ্ধাশ্রমের ‘মা-বাবারা’ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেন। সেখানে সবার সঙ্গে ক্যারম খেলায় মেতে উঠেন সাব্বির-সৌম্য-মাশরাফি-তামিম। এর পর সাব্বির রহমানের সেলফিতে বন্দি হন মাশরাফি-ইমরুল-মিরাজ-রুবেল-তামিম-মাহমুদউল্লাহরা।

জাতীয় দলের তারকাদের এমন ভিন্ন স্বাদের বিজ্ঞাপন চিত্র খুব যে  একটা আছে, তা বলা দুষ্কর। তাই তাদের সাবলীল উপস্থাপনে তৈরি এমন বিজ্ঞাপন চিত্র ইতিবাচকভাবেই জন্ম দিয়েছে নানা আলোচনার!

/আরআই/এফআইআর/

 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম