ভারত ও ইংল্যান্ডে খেলার প্রস্তাব দেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ২৩:৩০আপডেট : ২০ জুন ২০১৭, ২৩:৫১

ভারত ও ইংল্যান্ডে খেলার প্রস্তাব দেবে বিসিবি লন্ডনে চলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভা। এই সভাতেই ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দেবে বাংলাদেশ। ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক কোনও সিরিজ নেই। তাই এই সময়ের মধ্যে তাদের দেশে গিয়ে খেলার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির এই কর্তার বিশ্বাস ভারত ও ইংল্যান্ড বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহী হবে। কেন, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘ইংল্যান্ড ও ভারতের মতো দেশে অন্য কেউ সফর করলে স্বাগতিক দল আর্থিক দিক দিয়ে ততটা লাভবান হতে পারে না। কিন্তু গত ৩-৪ বছরে আমাদের পারফরম্যন্সে অনেক উন্নতি হয়েছে। এই চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সমর্থকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।’ সঙ্গে যোগ করলেন, ‘ইংল্যান্ডে বাংলাদেশ দল সফর করলে বুঝতে পারবে বাংলাদেশের অবস্থানটা কোথায়। একটি দ্বিপাক্ষিক সফরের পরই বোঝা যাবে আর্থিক দিক থেকে তারা কতটা লাভবান হতে পারবে। কেননা আমরা তো আর আগের অবস্থানে নেই। র‌্যাংকিংয়ের উন্নতিই তাই প্রমাণ করে। তাই আমরা দাবি করতেই পারি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার।’ 

চলমান বার্ষিক সভাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান আলোচনা করবেন বলে জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘বার্ষিক সভাতে সব দেশের সদস্য, সিইও এবং সভাপতি থাকবে। তাই এটা আমাদের জন্য একটা সুযোগ, সবার সঙ্গে আলাপ-আলোচনা করার। এই ধরনের বার্ষিক সভায় এক দেশ আরেক দেশের সঙ্গে আলোচনা করেই এফটিপি ঠিক করে।’ 

এর বাইরেও আইসিসির সভাতে গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আলোচনা হবে বলে জানালেন জালাল ইউনুস, ‘মূলত এবারের আইসিসি সভায় গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আলোচনা হবে। গত কয়েকটা সভায় গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেগুলো অনুমোদনের ব্যাপার আছে। হয়তো কিছু স্বাধীন পরিচালক নিয়োগ হতে পারে। এছাড়া আইসিসি ওমেন্স উইংয়ের একজন পরিচালক যোগ করার কথা আছে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের