চ্যালেঞ্জ জয় করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন আবু হায়দার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৮:০২আপডেট : ২২ জুন ২০১৭, ১৮:০২

আবু হায়দার দেশের বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতেও পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল পেসারদের সামনে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাশরাফি বিন মুর্তজা তার অভিজ্ঞতা দিয়ে সফল হলেও তরুণ পেসাররা সুবিধা করতে পারেননি খুব একটা। ঠিক এই জায়গাতেই অভিজ্ঞতা অর্জন করতে চান আবু হায়দার রনি।

১ জুলাই থেকে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশের এইচপি টিম। সফরে পাঁচটি ওয়ানডের পাশাপাশি, দুটি দুইদিন এবং একটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। আবু হায়দারের লক্ষ্য একটাই, অস্ট্রেলিয়া সফরে নিজের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করা, ‘আমাদের চ্যালেঞ্জের কিছু নেই। আমরা ওখানে শেখার জন্য যাচ্ছি। আমাদের মূল ফোকাস ওখান থেকে কিছু শিখে আসা। ভবিষ্যতে জাতীয় দলে খেলার আগে এই ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।’

পেশাদার ক্রিকেটার হিসেবে সব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ক্ষমতা থাকাটা জরুরি। একই সঙ্গে সব ধরণের পরিস্থিতিতে মানসিকভাবে শক্তিশালী থাকাটাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সবশেষ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেটের মালিক এই পেসার, ‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে সব জায়গার চ্যালেঞ্জ নেওয়াটাও আমাদের শিখতে হবে। ওখানকার আবহাওয়া এবং উইকেটের ধরনের কারণে আমাদের বোলারদের জন্য কাজটা অনেক বেশি কঠিন। আমাদের শিখতে হবে বাউন্সি উইকেটে কীভাবে বোলিং করতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘এখন তো আমরা ফ্লাট উইকেটে বোলিং করি। ওখানে হয়তো বাউন্স এবং সুইং বেশি থাকবে। এই ধরনের উইকেটে পারফরম করতে পারলে নির্বাচকদের নজরে পড়া যাবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম