মুন্সীগঞ্জে প্রথম আন্তর্জাতিকমানের ক্রিকেট পিচ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ২০:০৬আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২১:০২

চলছে পিচ নির্মাণের কাজ মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিকমানের ক্রিকেট পিচ নির্মাণ হচ্ছে। ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি মেটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক সহায়তায় ও তত্ত্বাবধানে দুইটি ক্রিকেট পিচ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আর মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যে পিচ দুইটি নির্মাণের কাজ শেষ হবে জানা গেছে জেলা ক্রীড়া সংস্থার সূত্রে।

মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম অনেক পুরাতন স্টেডিয়াম হলেও এখানে ক্রিকেটের জন্য কোনও পিচ ছিল না। তাই যে কোনও ধরনের ক্রিকেট ম্যাচ খেলা হতো ম্যাট পিচে। কিন্তু এখন এই দুইটি আন্তর্জাতিকমানের পিচ তৈরি হলে জাতীয় পর্যায়ের যে কোনও টুর্নামেন্ট আয়োজনসহ ক্রিকেটাররা টার্ফ পিচে খেলা অনুশীলন করতে পারবে। পিচ নির্মাণের খবরে জেলার সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়রা বেশ খুশি।

মুন্সীগঞ্জ জেলা ক্রিকেট দলের অন্যতম পেসার মেহরাব হোসেন জোসি বলেন, ‘মুন্সীগঞ্জে এই প্রথম টার্ফ পিচ নির্মাণ করা হচ্ছে। এই জন্য আমিসহ দলের সবাই খুব খুশি। কারণ আমরা এখন নিয়মিত টার্ফ পিচে অনুশীলন করতে পারব। এজন্য জেলা ক্রীড়া সংস্থার সবাইকে ধন্যবাদ জানাই।’জেলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক আহমেদ জামান লিখন বলেন, ‘টার্ফ পিচ নির্মাণের খবরে আমরা সবাই খুশি। আমরা দীর্ঘদিন যাবত ক্রিকেট খেললেও টার্ফ পিচ পাইনি। এখন নতুন পিচে খেলা অনুশীলন করা যাবে। নতুন খেলোয়াড়রাও এই সুযোগটি গ্রহণ করতে পারবে।’

মুন্সীগঞ্জ জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শিহাবুল হাসান জানান, ‘অনেকদিন পর একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আমি এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে পিচ তৈরির পাশাপাশি ক্রিকেট প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে। বয়সভিত্তিক ক্রিকেটসহ সকল প্রকার ক্রিকেট খেলার আয়োজন করতে হবে।’
চলছে পিচ নির্মাণের কাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পিচ তত্ত্বাবধায়ক শফিউল আলম বেলাল বাংলা ট্রিবিউনকে জানান, ‘মুন্সীগঞ্জে আমরা দুইটি আন্তর্জার্তিকমানের পিচ তৈরি করছি। এর একটির কাজ প্রায় ৭০ ভাগ শেষ। আরও একটির কাজ দ্রুত এগিয়ে চলছে। আর সপ্তাহখানেকের মধ্যে কাজ শেষ করতে পারব বলে আশা করি।’

তবে পিচ শুধু তৈরি করলেই হবে না, সেটা নিয়মিতভাবে সংরক্ষণও করতে হবে বলে জানান তিনি।জেলা ক্রিকেট সংস্থার সদস্য ও ক্রিকেট কমিটির সদস্য সচিব মোঃ জুনায়েদ হোসেন বলেন, ‘এটা মুন্সীগঞ্জের ক্রিকেটারদের অনেকদিনের দাবি ছিল। ক্রিকেটাররা সবাই খুব খুশি। মুন্সীগঞ্জের পক্ষ থেকে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপনসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা স্টেডিয়ামের সার্বিক উন্নয়নের জন্য জেলা এডহক কমিটি সাবেক জাতীয় ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুর মাধ্যমে বিসিবি বরাবর একটি চাহিদাপত্র পাঠায়। সেই অনুসারে এই টার্ফ পিচ নির্মাণের কাজ চলছে। এর কাজ শেষ হলে অন্যান্য উন্নয়ন কাজও হাতে নেওয়া হবে।’

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে