হেরাথের নেতৃত্বে গল টেস্টে লড়বে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৯:২৩আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৯:২৮

হেরাথের নেতৃত্বে গল টেস্টে লড়বে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার নিয়মিত টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল নিউমোনিয়ায় আক্রান্ত। গলে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না তিনি। তার বদলে কে অধিনায়কত্ব করবেন সেটা নিয়ে ধোঁয়াশা কিছুটা ছিল। সেটা কেটে গেল রবিবার প্রথম টেস্টের দল ঘোষণার দিন। ২৬ জুলাই থেকে শুরু ম্যাচে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন চার টেস্টে নেতৃত্ব দেওয়া রঙ্গনা হেরাথ।

এর আগে গত বছরের অক্টোবরে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন শ্রীলঙ্কার এ স্পিনার। ২২৫ ও ২৫৭ রানের বিশাল ব্যবধানে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা। পরের সিরিজ ছিল বাংলাদেশের বিপক্ষে। গত মার্চের ওই প্রতিদ্বন্দ্বিতায় প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫৯ রানে হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু টানা তিন ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পেতে হয় অধিনায়ক হেরাথকে। ৪ উইকেটে বিদেশের মাটিতে ঐতিহাসিক ম্যাচ জেতে বাংলাদেশ।

চার ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হেরাথ। ৩৯ বছর বয়সী এ স্পিনার প্রতি ইনিংসে বল হাতে ছিলেন দুর্দান্ত। চার ম্যাচে নিয়েছিলেন ৩৫ উইকেট। এবার তার সামনে বিরাট কোহলির ভারত। এ চ্যালেঞ্জ মোকাবিলায় হেরাথের এ দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা।

প্রথম টেস্টের জন্য ১৫ জনের এ দল থেকে বাদ পড়েছেন দুষ্মন্ত চামীরা ও লাকসান সান্দাকান। তবে ডাক পেয়েছেন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও পেসার নুয়ান প্রদীপ। দলটি প্রতিপক্ষের চেয়ে অনভিজ্ঞ হলেও ব্যাটিং লাইন আপে নির্ভর করবে টপ অর্ডার ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজের উপর। চান্ডিমাল না থাকায় নিরোশান ডিকবিলাকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবিলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাতিলাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মালিন্দা পুষ্পকুমারা, নুয়ান প্রদীপ ও রঙ্গনা হেরাথ (অধিনায়ক)। শ্রীলঙ্কা ক্রিকেট, ওয়ান ইন্ডিয়া, ক্রিকবাজ

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম