বিদেশি ক্রিকেটার বাড়ায় প্রতিযোগিতা দেখছেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ২৩:১৬আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২৩:২৫

বিদেশি ক্রিকেটার বাড়ায় প্রতিযোগিতা দেখছেন মুশফিক এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা বাড়িয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধেই এমনটি করা হয়েছে এবার। সেই সিদ্ধান্ত নিয়েই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। রাজশাহী কিংসের আইকন ঘোষণার দিনে মুশফিক বলেছেন, ‘যে কোনো সিদ্ধান্তে একটি ভালো দিক, একটি খারাপ দিক আছে। পাঁচ জন বিদেশি ক্রিকেটার যে কোনো দলে থাকলে একজন স্থানীয় ক্রিকেটারের জায়গাটা কমে যাবে। আরেকটি দিকে যদি চিন্তা করেন, তাহলে দেখা যাবে যে ক’জন সুযোগ পাবে তাদের অন্যরকম প্রতিযোগিতা করেই আসতে হবে।’

মিশ্র প্রতিক্রিয়া দেখালেও একদিক থেকে প্রতিযোগিতার বিষয়কেই এগিয়ে রাখলেন তিনি, ‘আসলে বিদেশি ক্রিকেটার বাড়ায় কঠিন প্রতিযোগিতাই হবে। কারণ এখানে এমন কোনও বিদেশি খেলোয়াড় আসে না, যারা অনেক নিম্ন মানের বা অন্য কিছু। আমার মনে হয়, এখানে অনেক উঁচু মানের প্লেয়াররা আসে। তাদের সঙ্গে খেললে ও ড্রেসিংরুম শেয়ার করতে পারলে অনেক উন্নতি হয়। এবার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমার মনে হয় এর জন্য উন্নতি হতেও পারে।’

সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ। এই অবস্থায় খেলোয়াড়দের মনসংযোগের অবস্থা কেমন? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে বাংলাদেশ যে ভাবে ক্রিকেট খেলছে, আমার মনে হয় না এটার বড় কোনো প্রভাব পড়বে। তবে এটা অন্য রকম চ্যালেঞ্জ। আমাদের সামনে বড় জাতীয় দায়িত্ব আছে। অনেক বড় বড় সিরিজ আছে। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর আপনি যেকোনো ফরম্যাটেই খেলেন না কেন, আপনি রান করলে যেকোনো ফরম্যাটের জন্য উপকার হয়। আমি চেষ্টা করব, আমরা যে ছন্দে আছি, সেটার যেন ধারাবাহিকতা থাকে।’

 /এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের