স্বস্তিতে নেই ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৭, ০০:০২আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ০১:০৪

কুককে ফিরিয়ে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৪২৭ রান। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। ২ রানের লিড নিলেও অস্বস্তি কাটছে না স্বাগতিকদের।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন (রবিবার) শাই হোপ এসেই বিদায় নিলেন। ক্যারিয়ারের প্রথম শতককে দেড়শ’তে রূপ দিতে পারেননি তিনি। দিনের প্রথম বলেই ১৪৭ রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন হোপ।

এর পর জার্মেইন ব্ল্যাকউড ও জেসন হোল্ডারের ব্যাটে এগিয়ে যেতে থাকে উইন্ডিজ। অবশ্য এক রানের আক্ষেপ নিয়ে ব্ল্যাকউড রান আউট হন ৪৯ রানে। ৪৩ রান করেন হোল্ডার। আগের দিন ক্রেইগ ব্র্যাথওয়েট ১৩৪ রান করেছিলেন।

স্টোনম্যানের হাফসেঞ্চুরিতে প্রতিরোধ গড়েছিল ইংল্যান্ড ৪২৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে ৫ উইকেট নেন অ্যান্ডারসন। ২৯ ওভারে ৭ মেডেনসহ ৭৬ রান দেন তিনি।

১৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংলিশরা। দলের ৫৮ থেকে ৯৪ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। তবে জো রুট ও ডেভিড মালানের ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। রুট ৪৫ ও মালান ২১ রানে খেলছেন। এর আগে ৫২ রান করেন মার্ক স্টোনম্যান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম