‘প্রধানমন্ত্রীর সাপোর্ট আমাদের ভালো খেলতে উৎসাহিত করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১৮:২১আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৮:২৮

জয়ের নায়ক সাকিবকে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে উপস্থিত থেকে উপভোগ করেছেন ঐতিহাসিক জয়। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে সাজঘরে ফেরার সময় বাংলাদেশের ক্রিকেটারদের করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতির ‍রুমে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ক্রিকেটাররা, তুলেছেন ছবিও। পরে ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান জানিয়েছেন, ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী কীভাবে তাদের উৎসাহিত করেন সবসময়।

খেলাশেষে মুশফিক-সাকিব-তামিমদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে তথ্যটি দিয়ে ঢাকা টেস্ট জয়ের নায়ক সাকিব সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘উনি সবসময় আমাদের সাপোর্ট করেন, ক্রিকেট অনেক পছন্দও করেন। তার সাপোর্ট আমাদের আরও ভালো খেলতে উৎসাহিত করে।’

মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে মিরপুর স্টেডিয়ামে যেতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। বিকেলে যেতে চাইলে বোর্ড সভাপতি নাজমুল হাসান তাকে জানান, খেলা আর বেশি বাকি নেই। তাই প্রধানমন্ত্রী আর স্টেডিয়ামে যাননি।

সাকিবও জানালেন সে কথা, ‘তিনি (প্রধানমন্ত্রী) আমাদের বললেন যে কালকেও  আসতে চেয়েছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারেননি। পাপন ভাই (বিসিবি সভাপতি) তাকে বলেছেন, খেলা আর দুই-এক ওভার বাকি আছে। তাই তিনি আর আসেননি। আমাদের দলের জন্য এমন সাপোর্ট দরকার। প্রধানমন্ত্রীর সাপোর্ট আমাদের দারুণ উৎসাহ দেয়।’

বুধবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৭০তম ওভারে প্রধানমন্ত্রী মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন। জায়ান্ট স্ক্রিনে একটু পর পরই ভেসে উঠছিল প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল মুখ, আর দর্শকরা ভেসে যাচ্ছিল উচ্ছ্বাসে। কিছুক্ষণ পরই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ পায় ২০ রানের ঐতিহাসিক জয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগাররা এখন ১-০তে এগিয়ে। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান