বিপিএলে সবচেয়ে বেশি খরচ রংপুর-কুমিল্লার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬

বিপিএলে সবচেয়ে বেশি খরচ রংপুর-কুমিল্লার শনিবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঘর গুছিয়ে নিয়েছে সাতটি দল। ড্রাফটের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এই দুই দলের খরচের অঙ্ক সমান- দুই কোটি ৬২ লাখ টাকা।

কুমিল্লা-রংপুরের পর খেলোয়াড় ক্রয়ের অঙ্কে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা টাইটানস। তারা ব্যয় করেছে দুই কোটি ৫৪ লাখ টাকা।

তৃতীয় স্থানে যৌথভাবে আছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও রানার্সআপ রাজশাহী কিংস। ঢাকা ও রাজশাহী দল গড়তে দুই কোটি ৫২ লাখ টাকা করে খরচ করেছে।

নবাগত সিলেট সিক্সার্সের খেলোয়াড় ক্রয়ের পেছনে ব্যয় দুই কোটি ৩৫ লাখ টাকা। সাত দলের মধ্যে সবচেয়ে কম খরচ করেছে চিটাগং ভাইকিংস, দুই কোটি ২০ লাখ টাকা।

সাতটি ফ্র্যাঞ্চাইজি দল সাজাতে মোট খরচ করেছে ১৭ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে দেশি ক্রিকেটারদের পেছনে ব্যয় হয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকা, বিদেশিদের ক্ষেত্রে তা দুই কোটি ৭২ লাখ টাকা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম