ক্রীড়া সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৭:৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:৫৮

সভাশেষে ক্রিকেট বোর্ডের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার জরুরি বোর্ড সভায় ক্রীড়া সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার ছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। কিন্তু গত সোমবার অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে বিসিবি। নতুন গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন কমিশন নিয়ন্ত্রণের অধিকার থাকবে বিসিবির হাতে।

এরই মধ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে এনএসসি’র কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে বিসিবি। এনএসসি অনুমোদন দিলেই নির্বাচন সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নিতে পারবে এই কমিশন।

বিসিবির পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে থাকবেন ক্রীড়া সচিব। বাকি চার জন হলেন- এনএসসির প্রতিনিধি, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি, আইন পরামর্শক এবং বিসিবির প্রধান নির্বাহী।

সভাশেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশন গঠন করে এনএসসির কাছে প্রস্তাব পাঠিয়েছি। তারা অনুমোদন দিলে নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করা যাবে। কমিশন স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে।’

‘নির্বাচন কবে নাগাদ হতে পারে?’ প্রশ্নে বিসিবি সভাপতির উত্তর, ‘দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের ১৭ অক্টোবর প্রথম সভা করেছিলাম আমরা। সে হিসেবে আমাদের মেয়াদ শেষ হবে ১৭ তারিখে। আশা করি, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের