করুনারত্নে আক্ষেপে পুড়লেও স্বস্তিতে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ০০:৪৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ০০:৫৩

সমর্থকদের অভিবাদনে মাঠ ছাড়লেন করুনারত্নে দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে প্রথম দিন দারুণ কাটিয়েছিল শ্রীলঙ্কাও। পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টের দ্বিতীয় দিনও তারা শেষ করেছে স্বস্তিতে। প্রথম ইনিংসে তারা করেছে ৪৮২ রান। কিন্তু ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থেকে গেলো করুনারত্নের।

৪৩ টেস্টের ক্যারিয়ারে ১৮৬ রান ছিল করুনারত্নের সেরা। ১৩৩ রানে শনিবার খেলতে নেমে সেটাকে ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার ওপেনার। কিন্তু ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। ১৯৬ রানে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হন করুনারত্নে। বাঁহাতি এ ব্যাটসম্যান ৪০৫ বল খেলে ১৯ চার ও ১ ছয় মারেন। দিনেশ চান্ডিমালের সঙ্গে তার ১৪৬ রানের জুটিতে লঙ্কানদের শক্ত ভিত গড়ে উঠেছিল।

আউট হওয়ার আগে নিরোশান ডিকবেলার সঙ্গে ৮৮ রান ও দিলরুয়ান পেরেরার সঙ্গে ৫৯ রান যোগ করেন করুনারত্নে। তার ইনিংস সেরা পারফরম্যান্সের পর দলকে আরও শক্ত অবস্থানে নেয় তিন ফিফটি- চান্ডিমাল (৬২), ডিকবেলা (৫২) ও পেরেরা (৫৮)।

শ্রীলঙ্কা রানের পাহাড় গড়লেও তারা সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে  ইয়াসির শাহের কাছে। ৫৫.৫ ওভারে ১৮৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন পাকিস্তানি স্পিনার।

লঙ্কানদের গুটিয়ে দিয়ে প্রথম ইনিংস খেলতে নেমে পাকিস্তান ১৮ ওভার পার করেছে। কোনও উইকেট হারায়নি তারা। শান মাসুদ (৩০) ও সামি আসলামের (১৫) অপরাজিত ৫১ রানের জুটিতে দিন শেষ করেছে তারা।   

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি