মাঠের দুর্দশায় ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ২১:৪১আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২২:০০

জায়ান্ট স্ক্রিনে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা প্রথম ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি, তবে ম্যাচটা আলোর মুখ দেখেছিল শেষ পর্যন্ত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ভারত জিতে নেয় ৯ উইকেটে। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটের দাপুটে জয়ে সমতা নিয়ে আসে অস্ট্রেলিয়া। তাই শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টি ছিল সিরিজ নির্ধারণী। আর সেই ম্যাচই ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় হায়দরাবাদে টসও করা যায়নি।

দুই ঘণ্টার মতো আকাশ পরিষ্কার পাওয়া গেলেও মাঠের অবস্থা ছিল দুর্দশাগ্রস্ত। ৩০ গজ বৃত্তের বাইরে কিছু অংশকে চিহ্নিত করা হয় ‘বিপজ্জনক’ হিসেবে। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। মাঠকর্মীরা অনেক চেষ্টা করেও মাঠকে খেলার উপযোগী করে তুলতে পারেননি। গত দুই সপ্তাহ ধরে হায়দরাবাদে ভারি বৃষ্টি হচ্ছে, তাই তাদের কিছু করারও ছিল না।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল তাই ১-১। ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও ২০ ওভারের ক্রিকেটে সিরিজ সমতায় রাখার আনন্দ নিয়ে দেশে ফিরছে অস্ট্রেলিয়া। 

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম