মুশফিকের বিদায়ে বিপদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২০:৫৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:০০

মুশফিকুর রহিম আউট হয়েছেন ৬০ রানে আগের ম্যাচে করেছিলেন সেঞ্চুরি, পার্লের দ্বিতীয় ওয়ানডেতেও ইঙ্গিত দিচ্ছিলেন বড় ইনিংস খেলার। হাফসেঞ্চুরি পূরণ করে মুশফিকুর রহিম এগিয়ে নিচ্ছিলেন ব্যক্তিগত সংগ্রহ। তবে এবার সেঞ্চুরি পর্যন্ত যেতে পারেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ৬০ রান করে তিনি ফিরে গেছেন সাজঘরে। মুশফিকের আউটে বিপদ আরও বেড়েছে বাংলাদেশের, স্কোর ৫ উইকেটে ১৮৯ রান।

৬৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ গুছিয়ে উঠেছিল ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের ব্যাটে। যদিও ইমরুলের আউটের পরপরই সাকিব আল হাসান প্যাভিলিয়নে ফিরলে আবার এলোমেলো হয়ে গেছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৫ রান করে আউট হয়ে গেছেন সাকিব।

ইমরুল কায়েসের বিদায়ের পর সাকিবের কাছে প্রত্যাশাটা ছিল অনেক বেশি। বড় স্কোরের লক্ষ্যে খেলতে নেমে তার ব্যাটের দিকে দলের তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। যদিও প্রত্যাশার জবাবটা একেবারেই দিতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। ইমরান তাহিরের বলে কাট করতে গিয়ে ধরা পড়েন উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্ল্যাভসে। প্রথম ওয়ানডেও সাকিব আউট হয়েছিলেন তাহিরের গুগলিতে।

দাঁড়িয়ে গিয়েছিলেন ইমরুল কায়েস। ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করে এগিয়ে নিচ্ছিলেন দলের স্কোর। ব্যক্তিগত রানের সঙ্গে দলীয় স্কোর বাড়িয়ে নেওয়া এই ওপেনার অবশেষে থামলেন ৬৮ রানে। তার আউটের ঠিক আগেই হাফসেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম।

কিম্বার্লির পর পার্লেতেও হাসলো না লিটন দাসের ব্যাট। প্রথম ওয়ানডেতে ২১ রান করা লিটন বুধবারের ম্যাচে প্যাভিলিয়নে ফিরলেন ১৪ রান করে। আন্দিলে ফেহলুকাওয়ের বলে এলবিডাব্লিউ হয়ে বিপদ বাড়িয়ে যান তিনি বাংলাদেশের।

লক্ষ্যটা কঠিন, দরকার ছিল তাই ভালো শুরুর। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে বাংলাদেশের শুরুটাও হলো ভালো। কিন্তু জুটিটা এগোতে পারেনি বেশিদূর। তামিমের আউটে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। 

চোটের কারণে তামিম খেলতে পারেননি প্রথম ওয়ানডে। বাংলাদেশও ম্যাচটি হেরেছে বাজেভাবে। পার্লের দ্বিতীয় ম্যাচে আবার দক্ষিণ আফ্রিকা বড় স্কোর গড়লে তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল বাংলাদেশি ভক্তদের। ভালো শুরুতে প্রত্যাশা পূরণের ইঙ্গিত দিলেও পারলেন না বাঁহাতি ওপেনার। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন ২৫ বলে ২৩ রান করে।

এর আগে এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার ওয়ানডেতে নামেন ডি ভিলিয়ার্স। নেমেই ঝড় তুললেন ২২ গজে। যে ঝড়ে সেঞ্চুরি পূরণ করে ডি ভিলিয়ার্স খেললেন ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসটির সঙ্গে হাশিম আমলার হাফসেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়ারা স্কোরে জমা করেছে ৩৫৩ রান। 

ফাফ দু প্লেসি আউট হওয়ার পর মাঠে নামেন ডি ভিলিয়ার্স। নেমেই ঝড় তোলেন ব্যাটে। ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূরণ করে ১০৪ বলে করেছেন ১৭৬ রান। ১৫ চার ও ৭ ছক্কায় সাজানো ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছাড়ায় সাড়ে তিন শ। তার সঙ্গে আবারও চমৎকার ইনিংস খেলেছেন আমলা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পার্লের দ্বিতীয় ওয়ানডেও জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। যদিও ৮৫ রানে থামে তার ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
নাঈমের পাশে আমরা আছি: তামিম
ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না