ক্রিকেটের সব পর্যায়ে ফিক্সিংয়ের অস্তিত্ব আছে: ওয়াকার

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:৫২

ক্রিকেটের সব পর্যায়ে ফিক্সিংয়ের অস্তিত্ব আছে: ওয়াকার পাকিস্তানের ক্রিকেটকে কলঙ্কিত করেছে স্পট ফিক্সিং। সর্বশেষ পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খালিদ লতিফ, শারজিল খান ও শাহজাইব হোসেনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। লতিফ ও শারজিল তো আজীবনের জন্য নিষিদ্ধ হলেন। তবে শুধু ঘরোয়া ক্রিকেটে নয়, সব ধরনের ক্রিকেটে এর অস্তিত্ব আছে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। তার মতে, এর শেষ দেখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

২০১৮ সালের পিএসএলের তৃতীয় আসর শুরু হবে ফেব্রুয়ারিতে। গতবারের মতো এবার আর কলঙ্কের কোনও ঘটনা ঘটবে না বিশ্বাস ওয়াকারের। কারণ দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে ম্যাচ ফিক্সিং। ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচ বলেছেন, ‘ফিক্সিংয়ের শেকড় অনেক গভীরে। এখনও ক্রিকেটের সব পর্যায়ে এটার অস্তিত্ব আছে। এই কলঙ্ক দূর করতে আমাদের যৌথ ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

পরের পিএসএলে যেন তরুণ ক্রিকেটাররা ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে না পড়ে সেটা সতর্কতার সঙ্গে খেয়াল রাখবেন ওয়াকার। তিনি বলেছেন, ‘আমার প্রধান কাজ হবে মাঠে ও মাঠের বাইরের খেলোয়াড়দের সঠিকভাবে তত্ত্বাবধান করা এবং এ ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যেন ক্যারিয়ার থেকে ছিটকে না পড়ে সেটা বলব তাদের।’ জি নিউজ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম