খুলনা টাইটানসে যোগ দিলেন সাইফ-আফিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৭:১২আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:১২

সাইফ (বাঁয়ে) আর আফিফকে পেয়ে উজ্জীবিত খুলনা টাইটানস। ছবি-রবিউল ইসলাম মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাইফ হাসান। আফিফ হোসেন ছিলেন তার ডেপুটি। শনিবার দেশে ফিরে রবিবার খুলনা টাইটানস দলে যোগ দিয়েছেন দুই তরুণ ক্রিকেটার। মিরপুর ক্রিকেট একাডেমিতে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তারা। জাতীয় যুব দলের অধিনায়ক আর সহ-অধিনায়ককে পেয়ে উজ্জীবিত বিপিএলে তৃতীয় স্থানে থাকা টাইটানস।

সাইফ আর আফিফ দুজনই টপ অর্ডার ব্যাটসম্যান। সাইফের চেয়ে অবশ্য খানিকটা এগিয়ে আফিফ। কারণ তিনি ব্যাট করার পাশাপাশি অফব্রেক বোলিংয়ে পারদর্শী। তাই  আফিফের মাঠে নামার সম্ভাবনা কিছুটা বেশি।

বিপিএলে এবারই প্রথম খেলছেন সাইফ। তবে আফিফ গতবার রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন। কয়েকটি ম্যাচে তার পারফরম্যান্সও ভালো ছিল। দুজনই খুলনা টাইটানসের অনুশীলনে কোচ হিসেবে মাহেলা জয়াবর্ধনেকে পেয়ে রোমাঞ্চিত।

গত শুক্রবার চিটাগং ভাইকিংসকে হারানোর পর শনিবার অনুশীলন করেনি খুলনা, খেলোয়াড়রা হালকা মেজাজে দিনটি কাটিয়েছেন। তবে রবিবার শিষ্যদের নিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জয়াবর্ধনে। একাডেমির ডান পাশের তিনটি নেটে একে একে ব্যাটিং অনুশীলন করেছেন মাইকেল ক্লিঙ্গার, কার্লোস ব্র্যাথওয়েট, মাহমুদউল্লাহ, নিকোলাস পুরান আর রাইলি রোসো।

ভাইকিংসকে সহজে হারালেও ছয়টি ক্যাচ মিস নিয়ে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। রবিবারের অনুশীলনে তাই ফিল্ডিংয়ে একটু বেশিই মনোযোগী ছিলেন খুলনার ক্রিকেটাররা।

ছয় ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করা টাইটানসের পরের ম্যাচ আগামী মঙ্গলবার, রাজশাহী কিংসের বিপক্ষে। পরদিন চট্টগ্রামে পৌঁছে শুক্রবার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা। বন্দরনগরীতে ২৭ ও ২৮ নভেম্বর রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে খেলে ঢাকায় ফিরবে গতবার তৃতীয় হওয়া দলটি। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম