রংপুরকে হারাতে নিজেদের সেরাটা দিতে চায় খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৫৬

খুলনা টাইটানস ক্রিকেট বিশ্বের দুই ব্যাটিং ‘দানব’কে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম যোগ দেওয়ার পর শেষ তিন ম্যাচে দুটি জয় পেয়েছে রংপুর। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ মাশরাফি তার অসাধারণ অধিনায়কত্বে তুলে এনেছেন জয়। ঘুরে দাঁড়ানো ‘অদম্য’ এই দলটির বিপক্ষে খুলনা টাইটানস তাদের সেরাটা দিয়ে লড়তে চায়।

রংপুর কতটা শক্তিশালী দল, সেটা খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহও জানেন। আর জানেন বলেই নিজেদের পারফরম্যান্সেই তার নজর, ‘রংপুর বেশ ভালো টিম, তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদেরকেও ভালো ক্রিকেট খেলতে হবে। জয়-পরাজয় নিয়ে আমরা ভাবছি না, আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’

একই সঙ্গে মাহমুদউল্লাহ এও জানিয়েছেন, গেইল ও ম্যাককালামকে নিয়ে তাদের পরিকল্পনার কথা। তার ভাষায় যা এমন, ‘তাদর দলে বেশ কয়েকটি বড় নাম আছে। তাদেরকে হারাতে হলে আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। ক্রিস গেইল ও ম্যাককালাম ছাড়াও বাকি খেলোয়াড়দের নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’

খুলনার শেষ তিন ম্যাচ জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হার্ডহিটার ব্যাটসম্যান আরিফুল হক। মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে আরিফুল ক্যারিয়ারসেরা অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। ধারাবাহিক পারফর্ম করে দলের জয় নিশ্চিত করা এই ব্যাটসম্যানের ওপর দলের প্রত্যাশা বেড়ে গেছে অনেক। মাহমুদউল্লাহর চাওয়া, ‘লোয়ার মিডল অর্ডারে আরিফুলের মতো ব্যাটসম্যান আমাদের ব্যাটিং লাইনআপে অনেকটা শক্তি জোগাচ্ছে। আমি সবসময়ই বিশ্বাস করতাম যে, আরিফ ম্যাচ জেতানোর মতোই একজন ক্রিকেটার। এই ব্যাপারটা সে শেষ ম্যাচেও প্রমাণ করেছে। আশা করি এই ধারাবাহিকতা ও ধরে রাখবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক