শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৫:০৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৬:৪৫

মাহমুদউল্লাহ সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে ফিরলেন ফর্মের তুঙ্গে থাকা রাইলি রোসো। ওই ধাক্কার পর আফিফ হোসেনের স্টাম্প উড়িয়ে ফেললেন রুবেল হোসেন। শুরুর ওই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে খুলনা টাইটানস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ পেরিয়েছে খুলনার সংগ্রহ। স্কোর ১৪ ওভারে ৪ উইকেটে ১০৭ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার শুরুটা ভালো ছিল না। আক্রমণাত্মক মেজাজে শুরু করা রোসো চার-ছক্কায় চট্টগ্রামের দর্শকদের মাতালেও টিকতে পারেননি বেশিক্ষণ। সোহাগ গাজীর বলে বোল্ড হওয়ার আগে ৪ বলে করেন ১১ রান। খানিকপর ৯ রান করা আফিফকে বোল্ড করেন রুবেল। নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। ভালো ইনিংসের ইঙ্গিত দিলেও এই ব্যাটসম্যান ফেরেন ২০ বলে ২০ রান করে।

এরপর নিকোলাস পুরানকে সঙ্গী করে খুলনাকে চাপ থেকে টেনে তোলেন মাহমুদউল্লাহ। পুরান ২০ বলে ১৬ রান করে আউট হলেও মাহমুদউল্লাহ এগিয়ে নিচ্ছেন দলকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে খুলনা টাইটানস-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে। শুক্রবার দুপুরের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা। ঢাকা পর্বে টানা দুই ম্যাচ জিতে মুখোমুখি হয়েছে দল দুটি।

ঢাকার প্রথম পর্বটা দারুণ কেটেছে খুলনার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে মাহমুদউল্লাহরা হেরে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। পরের ম্যাচ আবার পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। এরপর টানা দুই ম্যাচ জিতে পা রেখেছে চট্টগ্রামে। রংপুর ঢাকা পর্বে টানা দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে পরের দুই ম্যাচ।

খুলনার একাদশে তিনটি পরিবর্তন এসেছে। পেসার শফিউল ইসলামকে বসিয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে নেওয়া হয়েছে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন  নিকোলাস পুরানকে। প্রথমবারের মতো একাদশে জায়গা পেলেন এই ক্যারিবিয়ান। সেক্কুগে প্রসন্নও বাদ পড়েছেন রংপুরের বিপক্ষে, তার জায়গায় ফিরেছেন জোফরা আর্চার।

খুলনা টাইটানস একাদশ: নিকোলাস পুরান, রাইলি রোসো, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, কার্লোস ব্রাথওয়েট, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, জোফরা আর্চার, তানভীর ইসলাম, জুনায়েদ খান, আবু জায়েদ।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি, মাশরাফি বিন মুর্তজা, রবি বোপারা, থিসারা পেরেরা, নাহিদুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, সোহাগ গাজী, রুবেল হোসেন।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের