জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৯:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৯

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক নাজমুল ত্রিদেশীয় সিরিজ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে সবার আগে বাংলাদেশে আসবে ১০ জানুয়ারি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই দিন অনুশীলন করবে তারা। এরপর ১৩ জানুয়ারি সিরিজের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে তাদের। এই ম্যাচের জন্য রবিবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দল ঘোষণা করেছে বিসিবি।

ত্রিদেশীয় সিরিজের জন্য চূড়ান্ত দলের চার ক্রিকেটার এনামুল হক, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু খেলবেন প্রস্তুতি ম্যাচ। মূল দলে সুযোগ না পেলেও বিসিবি একাদশের ১২ জনের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন। গত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে জাতীয় দলের বাইরে তিনি।

এছাড়া বিপিএলে ভালো খেলে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়া আরিফুল হক ও মেহেদী হাসানও আছেন প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে।

বিসিবি একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, আরিফুল হক, মেহেদী হাসান, ইমরান আলী, এবাদত হোসেন, খালিদ হাসান ও তানভীর হায়দার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম