টিকিটে ‘বাংলাদেশ’ বানানে ভুল, অনুতপ্ত বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৩২

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের টিকিট ত্রিদেশীয় সিরিজে শুক্রবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের দলের বিপক্ষে ম্যাচটি হওয়ায় আগ্রহ খানিকটা বেশি। টিকিটের বেশ চাহিদা। এমন আন্তর্জাতিক ম্যাচের টিকিটেই বাংলাদেশের নামের বানানে ভুল! যদিও বিসিবি পরবর্তীতে এই ভুলের জন্য অনুতপ্ত জানিয়ে বিবৃতি দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ‘অনিচ্ছাকৃত এই ভুলের জন্য বোর্ড অনুতপ্ত। সেই সঙ্গে টিকিট ডিজাইন ও ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া আরও জানানো হয়, ‘শুক্রবারের ম্যাচের জন্য শুদ্ধ বানানের টিকিট ছাপানো হয়েছে। যারা ইতিমধ্যে টিকিট কিনে ফেলেছেন। তারা চাইলে শুক্রবার ম্যাচে টিকিট পরিবর্তন করে নিতে পারবেন।’

ভুল টিকিটে দেখা গেছে ইংরেজিতে বাংলাদেশ বানান 'BANGLADESH' না লিখে 'BNANGLADESH' লেখা হয়েছে। হয়তো এটা ইচ্ছাকৃত কোনও ভুল না, নিছকই ছাপাখানার ভুল। কিন্তু একটি আন্তর্জাতিক ম্যাচে দেশের নামের বানান ভুল আসলেই গুরুতর ব্যাপার। সেটা শুধু বাংলাদেশ বলেই নয়, অন্য যে কোনও দেশের বেলাতেও প্রযোজ্য।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম