বিশ্বকাপ বাছাই বাদ দিয়ে পিএসএল খেলবেন পোলার্ড-নারিন

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ১৮:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৮:০৯

 কিয়েরন পোলার্ড ও সুনিল নারিন বাছাই পর্ব উতরে তবে যেতে হবে বিশ্বকাপে। কঠিন এই পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ ডাক দিয়েছিল তাদের সিনিয়র খেলোয়াড়দের। যদিও তাতে সাড়া দেননি সুনিল নারিন, আন্দ্রে রাসেল, কিয়েরন পোলার্ড ও ড্যারেন ব্রাভো। বিশ্বকাপ বাছাই বাদ দিয়ে তারা বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

৪ থেকে ২৫ মার্চ জিম্বাবুয়েতে হবে ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ দল থেকে সেরা দুই দল যোগ দেবে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ৮ দলের সঙ্গে। সোনালী দিন হারিয়ে নিজেদের খুঁজে ফেরা ওয়েস্ট ইন্ডিজকেও দিতে হবে এই পরীক্ষা। ২২ গজে কঠিন সময় পার করা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মার্চের ওই বাছাই পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। জেসন হোল্ডারের নেতৃত্বে এই স্কোয়াডে নেই দেশটির সেরা ক্রিকেটারদের অনেকেই।

ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা অবশ্য আছেন বিশ্বকাপ বাছাইয়ের এই দলে। তাদের সঙ্গে নারিন, রাসেল, পোলার্ড ও ড্যারেন ব্রাভো থাকলে নিঃসন্দেহে দলের শক্তি বাড়তো আরও। কিন্তু তারা জাতীয় দল বাদ দিয়ে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বেছে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন জানিয়েছেন, তারা এই খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করলেও ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত হতে যাওয়া পিএসএলের তৃতীয় আসরের কারণে খেলতে রাজি হননি চার ক্রিকেটার। ব্রাউন খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের বিষয় নিয়ে বলেছেন, ‘আমাদের সেরা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করার পর গেইল ও স্যামুয়েলস সাড়া দিয়েছেন। পোলার্ড, নারিন, ড্যারেন ব্রাভো ও রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আমাদের বাছাই পর্বে সাহায্য করার চেয়ে পাকিস্তান সুপার লিগে খেলাকে প্রাধান্য দিয়েছেন।’

বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড দিয়ে ফিরেছেন অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট, পেসার কেমার রোচ ও লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), জেসন মোহাম্মদ, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্যাথওয়েট, শিল্ডন কট্রেল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, নিকিতা মিলার, অ্যাশলে নার্স, রোভমান পাওয়েল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম