চট্টগ্রাম টেস্টে তানভীর ও সানজামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৮, ২২:৫১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২২:৫৩

তানভীর হায়দার (বাঁয়ে) ও সানজামুল ইসলাম ত্রিদেশীয় সিরিজের হতাশা শেষে বাংলাদেশের সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজের ‘মিশন’। আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্টে দুই স্পিনার সানজামুল ইসলাম আর তানভীর হায়দারকে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। সাকিবের শূন্যতা দূর করতে বাঁহাতি স্পিনার সানজামুল আর লেগস্পিনার তানভীরকে নিয়েছে স্বাগতিক দল। তাই চট্টগ্রামে টাইগাররা যাচ্ছে ১৫ সদস্যের দল নিয়ে।

গত বছর নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ছিলেন তানভীর, যদিও দুই টেস্টের কোনোটিতেই প্রথম একাদশে ছিলেন না। আর এই প্রথম টেস্ট দলে থাকার সৌভাগ্য হলো সানজামুলের। 

৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২ হাজার ৫২৭ রান করার পাশাপাশি ৯৭ উইকেট নিয়েছেন তানভীর। ৬টি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি, সর্বোচ্চ রান ১২৯।

অন্যদিকে ৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বাঁহাতি স্পিনে সানজামুলের শিকার ২২৪ উইকেট। ৬টি সেঞ্চুরি আর ১৩টি হাফসেঞ্চুরি সহ এক হাজার ৭৪৪ রান করা সানজামুলের সর্বোচ্চ ইনিংস ১৭২ রানের।

প্রথম টেস্টের দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, সানজামুল ইসলাম, তানভীর হায়দার ও নাঈম হাসান।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম