আর ১ উইকেট দরকার অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ২২:৪১আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১০:৫৫

শেষ বিকেলে স্টার্কের আঘাত রেকর্ড ৪১৭ রান তাড়া করতে নেমে শুরুতে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। একটা সময় অস্ট্রেলিয়ার কাছে তাদের অসহায় আত্মসমর্পণের সম্ভাবনা উঁকি দিচ্ছিল। তবে এইডেন মারক্রামের অনবদ্য এক ইনিংসে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা, জয়ের আভাসও দিয়েছিল তার ইনিংস। সেটা এক নিমিষে শেষ হয়ে যায় মিচেল স্টার্কের আগুন ঝরানো এক ওভারে।

ডারবানে প্রথম টেস্ট জেতার জন্য আর একটি উইকেট দরকার অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২৯৩ রানে। এখনও তাদের সামনে ১২৪ রানের লক্ষ্য।

চতুর্থ দিন সকাল সকাল বাকি একটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২২৭ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। এরপর লাঞ্চের আগেই চার ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়তে দেখেছেন মারক্রাম। ৪৯ রানে ৪ উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছিলেন এই ওপেনার। এই বিপদ সামলে নেন তিনি থেউনিস ডি ব্রুইনের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে।

একা হাতে প্রতিরোধ গড়েছিলেন মারক্রাম দ্বিতীয় সেশনে দারুণ প্রতিরোধ গড়েছিল প্রোটিয়ারা। লাঞ্চ থেকে চা বিরতির মাঝে কেবল একটি উইকেট হারায় স্বাগতিকরা। ডি ব্রুইন ৩৬ রানে আউট হলে কুইন্টন ডি ককের সঙ্গে মারক্রামের একশ ছাড়ানো জুটিতে ফিকে হয়ে যাওয়া জয়ের স্বপ্ন আবার দেখতে থাকে তারা। ১৭১ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পান প্রোটিয়া ওপেনার। কিন্তু মিচেল মার্শের বলে ১৪৭ রানের এই জুটি ভাঙতেই শেষ হয়ে যায় সব সম্ভাবনা।

২১৮ বলে ১৯ চারে ১৪৩ রান করেন মারক্রাম। ৩৪০ মিনিট ক্রিজ আঁকড়ে ধরে ছিলেন তিনি। এরপর ৮০তম ওভারে স্টার্কের আগুনে পুড়ে ছারখার স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ওই ওভারের দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ভারনন ফিল্যান্ডার, কেশব মহারাজ ও কাগিসো রাবাদাকে ফেরান অসি পেসার।

বাকি একটি উইকেটের জন্য আলোকস্বল্পতার মাঝেও আরও ৯ ওভার বল করেছে অস্ট্রেলিয়া। কিন্তু ডি কক ও মর্নে মরকেলের প্রতিরোধে ম্যাচ শেষ দিনে যায়। ১৩৮ বলে ৮১ রানে অপরাজিত ডি কক, আর মরকেল ২৭ বল খেলে রানের খাতা খোলেননি।

স্টার্ক ৪টি উইকেট নিয়ে দিনের সেরা বোলার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম