নেপাল বাঁচিয়ে রাখলো আফগানিস্তানের বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৮, ২২:২৪আপডেট : ১২ মার্চ ২০১৮, ২২:২৪

নেপালের জয়ে সুপার সিক্সে উঠে গেছে আফগানিস্তান হংকং জিতলেই বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যেত আফগানিস্তানের। তবে তা হতে দেয়নি নেপাল। বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নেপাল ৫ উইকেটে হারিয়ে দিয়েছে হংকংকে। যাতে এই গ্রুপের তৃতীয় দল হিসেবে আফগানরা উঠে গেছে সুপার সিক্সে।

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। অথচ ‍জিম্বাবুয়ের আসর শুরুর আগে তারাই ছিল ফেভারিট। যুদ্ধবিধ্বস্ত দেশটির সঙ্গে অন্য কোন দল বিশ্বকাপের মূল পর্বে নাম লেখাবে, সেটাই ছিল আলোচনা। অথচ মাঠের লড়াইয়ে দেখা মিলছে অন্য চিত্রের।

‘বি’ গ্রুপে নেপালের বিপক্ষে লড়াইয়ের আগে আফগানিস্তানের সমান ২ পয়েন্ট ছিল হংকংয়ের। তাই নেপালের বিপক্ষে জিতলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠে যেত তারা। তখন গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত আফগানদের। সোমবারের ম্যাচে তাই তারা প্রার্থনায় বসেছিল নেপালের জয়ের। ক্রিকেট-দেবতা শুনেছেন তাদের আর্জি। হংকংকে ১৫৩ রানে অলআউট করে নেপাল পেয়েছে ৫ উইকেটের জয়।

‘বি’ গ্রুপ থেকে আফগানদের সঙ্গে সুপার সিক্সে উঠেছে স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। বুলাওয়েতে এই দুলের ম্যাচটি হয়েছে টাই। জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে স্কটল্যান্ড ৪৯.১ ওভারে অলআউট হয়ে যায় একই স্কোরে। তাই ১ পয়েন্ট ভাগাভাগি করে নামতে যাচ্ছে সুপার সিক্সের লড়াইয়ে।

‘এ’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সবকটি জিতে সুপার সিক্স মিশনে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের শেষ ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারিয়েছে ৫৪ রানে। নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে করেছিল ৩০৯ রান। আর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ডাচরা ২৮.৪ ওভারে ৬ উইকেটে করে ১৬৭ রান। সুপার সিক্সে তাদের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেইনফো

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের