মাত্র ১৭ বলেই শেষ অকল্যান্ড টেস্টের তৃতীয় দিন

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১৩:৩১আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৩:৩৪

বৃষ্টিতে রুটদের আগেভাগেই মাঠ ছাড়তে হলো বিধ্বস্ত ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে লিডটা আরও বড় হতে পারতো। সেটা হয়নি অনবরত বৃষ্টিতে। শনিবার খেলা হয়েছে মাত্র ১৭ বল, স্বাগতিকরা এদিন স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মাত্র ৪ রান। ৬ উইকেট হাতে রেখে তারা এগিয়ে ১৭৫ রানে।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। শুক্রবার ২৩.১ ওভার হয়েছিল খেলা। এদিন বৃষ্টি নামার আগে কেন উইলিয়ামসনের রেকর্ড সেঞ্চুরিতে ১৭১ রানের লিড নিয়েছিল তারা ইংল্যান্ডকে ৫৮ রানে গুটিয়ে দেওয়ার পর।

৪ উইকেটে ২২৯ রানে তৃতীয় দিন খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। মঈন আলীর প্রথম ওভারে ১ রান তোলে তারা। পরের ওভারে হেনরি নিকলস ও বিজে ওয়াটলিং কোনও রান যোগ করতে পারেননি। ৪৯ রানে অপরাজি থাকা নিকলস দিনের তৃতীয় ওভারে ১৪৯ বলে ৩টি চারে পান হাফসেঞ্চুরির দেখা।

জিমি অ্যান্ডারসনের ওই ওভার শেষে মাঠ ছাড়তে হয় দুই দলের খেলোয়াড়দের। এরপর বৃষ্টি থামার অপেক্ষার পালা। সেই অপেক্ষা আর শেষ হয়নি। দিবারাত্রির এই টেস্টের তৃতীয় সেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর দিনের শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

চতুর্থ দিনের খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। নিকলস ৫২ ও ওয়াটলিং ১৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম