ইংল্যান্ডকে ইনিংসে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০১৮, ১৩:৩১আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৩:৩১

স্টোকসকে আউট করে ওয়াগনারের উদযাপন প্রায় দুই দিন বৃষ্টির দখলে ছিল অকল্যান্ড টেস্ট। সঙ্গে ছিল নিউজিল্যান্ডের বোলারদের দাপট। তাতে সম্ভাবনা জাগিয়েও ম্যাচকে ড্রর দিকে নিয়ে যেতে পারলো না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

নেইল ওয়াগনার ও টড অ্যাস্টলের বোলিংয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেলো ৩২০ রানে। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের শুরু হলো ইনিংস ও ৪৯ রানের জয়ে।

৩৬৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল ইংল্যান্ড। ১৩২ রানে তৃতীয় উইকেট হারিয়ে দিনটি শেষ হয় তাদের। সোমবার শেষ দিন খেলতে নেমে বেন স্টোকস ও ক্রিস ওকসের প্রতিরোধ গড়েছিলেন হাফসেঞ্চুরিতে। তারা দেখেশুনে খেললেও বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ।

১৯ রানে পঞ্চম দিন নেমে ডেভিড মালান আউট হয়েছেন ২৩ রানে। তারপর বাকি ৬ উইকেট সমান ভাগে নিয়েছেন ওয়াগনার ও অ্যাস্টল।

বোল্ট ক্যাচ ছাড়ার পর হতাশ অ্যাস্টল, তবে তিন উইকেট ঠিকই নিলেন জনি বেয়ারস্টোর সঙ্গে ৩৯ ও মঈন আলীর সঙ্গে ৩৬ রানের জুটি গড়ার পর স্টোকস ড্রর আশা জাগান ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে। দুজনে মিলে সপ্তম উইকেটে ৮৩ রান যোগ করেন। তাদের প্রতিরোধ ম্যাচকে নিয়ে যায় চা বিরতি পর্যন্ত।

১৮৮ বলে ৬ চারে ৬৬ রান করে ওয়াগনারের বলে সাউদির ক্যাচ হন স্টোকস। এটাই ইংল্যান্ডের দ্বিতীয় সেরা ইনিংস। ওকসকেও ৫২ রানে থামান ওয়াগনার। ১১৮ বলের ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানের বাউন্ডারি ছিল ৮টি।

তৃতীয় সেশনে ১৬ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় শেষ ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্ট, ওয়াগনার ও অ্যাস্টল তিনটি করে উইকেট নেন। ম্যাচে ৯৯ রানে ৯ উইকেট নিয়ে সেরা হন নিউজিল্যান্ডের পেসার বোল্ট। ক্রিকইনফো  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম