মিঠুনের সেঞ্চুরিতে বড় লিডের পথে দক্ষিণাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৮:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:১৫

মোহাম্মদ মিঠুন খেলেছেন ১১৮ রানের ইনিংস দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষ করেছে তারা ৬ উইকেটে ৩৪৮ রানে। তাতে মধ্যাঞ্চলের বিপক্ষে পেয়েছে তারা ২৩৭ রানের লিড।

প্রথম ইনিংস মোটেও ভালো কাটেনি দক্ষিণাঞ্চলের, অলআউট হয়েছিল মাত্র ১৯১ রানে। তবে দ্বিতীয় ইনিংসে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে রয়েছে পথে লিডের পথে। মিডল অর্ডারে মোহাম্মদ ‍মিঠুন ও তুষার ইমরানের চমৎকার ব্যাটিংয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে রাজশাহীর ম্যাচে সুবিধাজনক জায়গায় এখন দক্ষিণাঞ্চল।

সেঞ্চুরি পেয়েছেন মিঠুন, তার সঙ্গে পঞ্চম রাউন্ডেরও সেঞ্চুরির পথে হাঁটছিলেন তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটের এই রানমেশিন একটুর জন্য মিস করেছেন সেঞ্চুরি। চতুর্থ রাউন্ডের দুই ইনিংসেই শতকের দেখা পাওয়া তুষার এবার খেলেছেন ৮৮ রানের কার্যকরী ইনিংস। ১২১ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০ চার ও ১ ছক্কায়।

তুষার মিস করলেও মিঠুন সুযোগ হাতছাড়া করেননি। এই ব্যাটসম্যান পূরণ করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটের ১২তম সেঞ্চুরি। মোশাররফ হোসেনের বলে আউট হওয়ার আগে করেন ১১৮ রান। ২০০ বলের চমৎকার ইনিংসটি মিঠুন সাজান ১৬ চার ও ১ ছক্কায়।

তুষার-মিঠুনের ১৯৩ রানের জুটি গড়ার আগে দক্ষিণাঞ্চল তৃতীয় দিন শুরু করেছিল ১ উইকেটে ৫০ রান নিয়ে। ৩১ রান নিয়ে দিন শুরু করা এনামুল হক বেশিদূর যেতে পারেননি, আউট হয়েছেন ৪৫ রান করে। ইমরুল কায়েসও ভালো শুরু করে ফিরে যান ৩০ রানে। শুরুর ওই ধাক্কা কাটিয়ে চমৎকার ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চলের বড় লিডের ভিত গড়ে দিয়েছে তুষার-মিঠুনের জুটি।

তাদের আউটের পর অধিনায়ক নুরুল হাসান সুবিধা করতে পারেননি। এই উইকেটরক্ষক আউট হয়ে গেছেন ১৪ রান করে। দিনের বাকি সময়টা অবশ্য কাটিয়ে দিয়েছেন মোসাদ্দেক হোসেন (২২*) ও জিয়াউর রহমান (১৭*)।

তৃতীয় দিন শেষে মধ্যাঞ্চলের সবচেয়ে সফল বোলার মোশাররফ হোসেন ৮০ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। আর ২ উইকেট পেয়েছেন তানভীর হায়দার।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের