টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৮, ২০:০৪আপডেট : ১৯ মে ২০১৮, ২০:৩২

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশের মেয়েরা প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হারের পর শনিবার ব্লমফন্টেইনে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ হারল ৩২ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে তারা। ওয়ানডেতেও ৫-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল রুমানা আহমেদরা। রবিবার একই মাঠে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ব্লমফন্টেইনে ৩৫ রানে দক্ষিণ আফ্রিকার দুটি উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে সুন লুস ও ডেন ফন নিকার্কের ৯৬ রানের জুটি তাদের হতাশ করে। ৪২ বলে ১১ চার ও ১ ছয়ে ৬৬ রানে নাহিদা আক্তারের শিকার হন অধিনায়ক নিকার্ক।

ইনিংসের এক বল বাকি থাকতে লুস আউট হন সর্বোচ্চ ৭১ রানে। তার আগে ক্লো ট্রিয়নের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন তিনি। তার ৫৭ বলের ইনিংসে চার ছিল ৯টি। ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

নাহিদার সমান ২টি উইকেট নেন পান্না ঘোষ।

লক্ষ্যে নেমে চতুর্থ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেট তারা হারায় দলীয় ২১ রানে। এরপর ফারজানা হককে নিয়ে দারুণ প্রতিরোধে জয়ের সম্ভাবনা জাগান শামীমা সুলতানা। তাদের ৭৭ রানের জুটিটি ভাঙে ৩৭ রানে ফারজানার বিদায়ে। আর দাঁড়াতে পারেনি কেউই।

বাংলাদেশকে স্বাগতিকরা বড় ধাক্কা দেয় ১৭তম ওভারে জোড়া আঘাত করে। আয়োবোঙ্গা খাকার বলে শামীমা ৫০ রানে বোল্ড হন। পরের বলে নিগার সুলতানা রানআউট।

দ্রুত উইকেট হারানোর খেসারত দিতে হয়েছে সফরকারীদের। শেষের এই কঠিন পথ পাড়ি দিতে পারেননি ফাহিমা খাতুন ও পান্না। ৮ রানে ফাহিমা, আর পান্না ১৪ রানে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করে বাংলাদেশ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম