বিশ্বকাপের তারা

হ্যারি কেইনে মজেছে ইংল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ২২:৪৫আপডেট : ৩১ মে ২০১৮, ২২:৪৫

বিশ্বকাপের বাকি আর ১৫ ‍দিন। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে দলীয় পারফরম্যান্সের দিকে তো বটেই, ফুটবলপ্রেমীরা আলাদা নজর রাখবেন নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের ওপরও। যারা প্রতিপক্ষের মনে ভয় ছড়িয়ে পূরণ করবেন নিজ দলের প্রত্যাশা। তেমনই খেলোয়াড়দের নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে নিয়ে-

হ্যারি কেইন ইংল্যান্ড জার্সিতে:

ম্যাচ: ২৩

গোল: ১২

বিশ্বকাপে হতাশার গল্পটা তাদের বেশ পুরনো। ১৯৬৬ সালে ফুটবল আনন্দের ঢেউয়ে ভাসার পর থেকে আরেকটি উপলক্ষের অপেক্ষায় ইংলিশরা। দিন যায়, বিশ্বকাপের পর বিশ্বকাপ শেষ হয়, দ্বিতীয় বিশ্বকাপ আর আসে না ইংল্যান্ডে। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে আগে আরেকবার স্বপ্ন বুনছে তারা। আর এবারের মিশনে তাদের স্বপ্ন হ্যারি কেইনকে ঘিরে।

টটেনহামের জার্সিতে আরেকটি স্মরণীয় মৌসুম পার করেছেন তিনি। ক্যারিয়ারের সর্বোচ্চ গোল দিয়ে শেষ করেছেন ২০১৭-১৮ মৌসুম, ৪৮ ম্যাচে করেছেন ৪১ গোল। জাতীয় দলের জার্সিতেও একই ফর্মের কেইনকে দেখতে চাইছেন ইংলিশরা। পারবেন তো তিনি!

সেটা সময়ই বলে দেবে। তবে প্রত্যাশার চাপের সঙ্গে দায়িত্বও বেড়েছে কেইনের। বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে তার কাছে। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট আস্থা রাখছেন তার ওপর। কেইনও বিশ্বাস করেন, রাশিয়ার আসরে ‘ভালো সুযোগ’ আছে তাদের। যদিও ফুটবলের সবচেয়ে বড় আসরে যে ‘থ্রি লায়ন্সের’ পারফরম্যান্স সুবিধার নয়, সেটাও জানা আছে তার।

গত বিশ্বকাপের কথাই ধরা যাক। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। তবে এবারের দলটি সত্যিই অন্যরকম। বাছাই পর্বে দুর্দান্ত পারফরম করে সরাসরি নিশ্চিত করেছে রাশিয়ার মূল পর্ব। ১০ ম্যাচে সম্ভাব্য ৩০ পয়েন্টের মধ্যে পেয়েছে ২৬। দলের সঙ্গে উজ্জ্বল ছিলেন কেইন। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে করেছেন ৫ গোল, যার মধ্যে মাল্টার বিপক্ষে আছে জোড়া গোলের সুখস্মৃতি।

২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর সব মিলিয়ে ২৩ ম্যাচে তার গোল ১২। এই অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন ইংলিশ ফুটবলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। ক্লাব ফুটবলের পারফরম্যান্সই এর মূল কারণ। টটেনহামের জার্সিতে এবারও চমৎকার এক মৌসুম কাটিয়েছেন। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন ৩০বার, চ্যাম্পিয়নস লিগের ৭ ম্যাচে আবার ৭ গোল। গত মৌসুমেও ছিলেন ফর্মে, ৩৭ ম্যাচে করেন ৩৫ গোল।

বয়স মাত্র ২৪। এই বয়সেই কাঁধে তার বিশাল দায়িত্ব। একদিকে অধিনায়কের গুরু দায়িত্ব, অন্যদিকে প্রত্যাশার চাপ। সব জয় করে ইংল্যান্ডের এগিয়ে যাওয়ার পথে কেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস ইংলিশদের।

একনজরে:

পুরো নাম: হ্যারি এডওয়ার্ড কেইন

জন্ম: ২৪ জুলাই ১৯৯৩ (২৪ বছর)

পজিশন: স্ট্রাইকার

ক্লাব: টটেনহাম

উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম