এক টেস্ট নিষিদ্ধ চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৮, ০১:৩০আপডেট : ২০ জুন ২০১৮, ০১:৩৩

বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ চান্ডিমাল দ্বিতীয় টেস্টে বলের অবস্থা পাল্টানোয় দোষী সাব্যস্ত হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। এতে আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।

শ্রীলঙ্কার জন্য আরও খারাপ খবর অপেক্ষা করছে। বল বিকৃতির অভিযোগ ওঠার পর তৃতীয় দিন সকালে মাঠে নামতে অস্বীকৃতি জানায় দলটি। প্রায় দুই ঘণ্টা পর মাঠে নেমেছিল তারা। এ কারণে চান্ডিমাল সহ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসানকা গুনারত্নে দুই থেকে চার টেস্টে নিষিদ্ধ হতে পারেন।

সদ্য শেষ হওয়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার একটি ভিডিও বিশ্লেষণের পর চান্ডিমালের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। লঙ্কান অধিনায়ককে তার প্যান্টের বাম পকেট থেকে মিষ্টিজাতীয় কিছু বের করে মুখে দিতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরই বলে তার লালা ঘষতে দেখা গেছে।

শুরুতে চান্ডিমাল অপরাধ স্বীকার করেননি। তবে ম্যাচ শেষে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের শুনানিতে উপস্থিত হয়ে ভিডিও দেখার পর তার স্বীকারোক্তি পাওয়া যায়। আইসিসির বিজ্ঞপ্তি জানায়, কিন্তু বলে কী লাগিয়েছেন সেটা মনে করতে পারেননি জানান চান্ডিমাল।

শুনানি শেষে চান্ডিমালকে সর্বোচ্চ শাস্তি হিসেবে দুটি সাসপেনশন পয়েন্ট ও ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়। তৃতীয় ও শেষ টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে রঙ্গনা হেরাথের নাম শোনা যাচ্ছে। তাছাড়া সহ অধিনায়ক সুরাঙ্গা লাকমলও আছেন এই দৌড়ে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম