মুমিনুলের ফেরার দিনে নাজমুল-আবু হায়দারের অভিষেক

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯

আবু হায়দারকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দিলেন মাশরাফি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর ওয়ানডের একাদশে জায়গা পেয়েছেন মুমিনুল হক। তার ফেরার দিনে অভিষেকের আনন্দে মেতেছেন তরুণ দুই ক্রিকেটার আবু হায়দার ও নাজমুল হোসেন শান্ত।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে ‘পুনর্জন্ম’ হলো মুমিনুলের। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সবশেষ ৫০ ওভারের ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এরপর জাতীয় দলে রঙিন পোশাকে দেখা যায়নি বাঁহাতি এই ব্যাটসম্যানকে। টেস্টে সুযোগ পেলেও ওয়ানডে দলে হয়ে ছিলেন উপেক্ষিত।

অবশেষে বৃহস্পতিবার আবুধাবিতে রঙিন পোশাকে নেমেছেন তিনি। মুশফিকুর রহিমকে বিশ্রামে রেখে একাদশে সুযোগ দেওয়ার হয়েছে মুমিনুলকে। আফগানদের বিপক্ষে ম্যাচটি ‘গুরুত্বহীন’ হলেও মুমিনুলের জন্য তা দারুণ এক সুযোগ। ৫০ ওভারের ক্রিকেটে উপেক্ষিত থাকা মুমিনুল সুযোগটা কাজে লাগাতে বদ্ধপরিকর।

বুধবার অনুশীলনের ফাঁকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছিলেন, ‘সবসময়ই সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে দলের জয়ে অবদান রাখতে চাই। এর চেয়ে বেশি কিছু তো চাওয়ার নেই। দেখা যাক খেলি কিনা।’

২০১৫ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা মুমিনুল সম্প্রতি ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে গিয়ে দারুণ ব্যাটিং করেছেন। ‘এ’ দলের জার্সিতে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলায় পর ওয়ানডে একাদশের দরজা খুললো মুমিনুলের।

আফগানদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে নাজমুল ও আবু হায়দারের। তামিম ইকবাল কব্জির চোট নিয়ে দেশে ফেরায় একটি পরিবর্তন নিশ্চিত ছিল। তার বদলি হয়ে সুযোগ পেয়েছেন নাজমুল। তরুণ এই ব্যাটসম্যানকে ক্যাপ পরিয়ে দেন সাকিব আল হাসান।

অনেক দিন থেকেই ওয়ানডে দলের দরজায় কড়া নাড়ছিলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। গত বছর নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ টেস্টের আগে ইনজুরিতে ভাগ্য খোলে তার। নাজমুলের ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো টিম ম্যানেজমেন্ট। ৭১ লিস্ট ‘এ’ ম্যাচ খেলা নাজমুল ৩৮.৩৭ গড়ে ২ হাজার ২৬৪ রান করেছেন। 

তিনি ছাড়াও আবু হায়দারের অভিষেক হলো আফগানিস্তানের বিপক্ষে। মোস্তাফিজকে বিশ্রামে রেখে তাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই পেসারকে ক্যাপ পরিয়ে দেন অধিনায়ক মাশরাফি। ১০ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা আবু হায়দার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচে পেয়েছেন ৯৫ উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের