দ্রুততম ২০০ টেস্ট উইকেটের রেকর্ড ইয়াসিরের

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১৩:১১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৩:১১

ইয়াসির শাহ নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে শেষ টেস্টের চতুর্থ দিন সকালে চমৎকার এক রেকর্ড গড়লেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ। ৮২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।

বৃহস্পতিবার খেলার শুরুর আধ ঘণ্টার মধ্যেই উইলিয়াম সমারভিলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ইয়াসির। মাত্র ৩৩ টেস্টে ২০০তম উইকেট পেলেন। এতে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মালিক হলেন পাকিস্তানি স্পিনার। ১৯৩৬ সাল থেকে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্লেয়ার গ্রিমেটের দখলে।

এই সিরিজে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় রেকর্ডটি ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন ইয়াসির। এরই মধ্যে ২৭ উইকেট নিয়েছেন তিনি। আর চার উইকেট পেলে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের শীর্ষ উইকেট শিকারি হিসেবে আব্দুল কাদিরকে পেছনে ফেলবেন ইয়াসির। ১৯৮৭-৮৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ উইকেট নেন কাদির।

এর আগে ১৭ টেস্টে ১০০ উইকেট নেন ইয়াসির, যেটা যৌথভাবে দ্রুততম। আর পাকিস্তানি হিসেবে দ্রুততম ৫০ উইকেটের (৯ টেস্ট) মালিক তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের