৬৮ রানে অলআউট সিলেট সিক্সার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ২০:১৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:২৫

রানই করতে পারেননি ডেভিড ওয়ার্নার ঘরের মাঠে প্রথম ম্যাচ। সমর্থকদের সামনে দুর্দান্ত সিলেট সিক্সার্সকে দেখার প্রত্যাশাই ছিল। কিন্তু ঘটলো উল্টো! কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএলের সর্বনিম্ন স্কোরের লজ্জা উঁকি দিচ্ছিল তাদের। অলক কাপালির ব্যাটে সেই লজ্জায় ডুবতে না হলেও ১৪.৫ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে গেছে সিলেট।

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার শুরুটা ম্যাড়মেড়ে হওয়ায় সিলেট পর্বে উত্তেজনা ফেরার প্রত্যাশা ছিল। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় খেলায় সেই উত্তেজনার আগুনে জল ঢেলে দিয়েছে স্বাগতিক দল।

মেহেদী হাসানের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা সিলেট। এই স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। কুমিল্লা টস জিতে তাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে ২২ রানে স্বাগতিকরা হারায় ৭ উইকেট। নিজের প্রথম ওভারেই মেহেদীর শিকার ৩ উইকেট। আন্দ্রে ফ্লেচারকে (৪) ফিরিয়ে শুরু করা এই স্পিনার পরপর দুই বলে তুলে নেন ডেভিড ওয়ার্নার (০) ও আফিফ হোসেনের উইকেট (০)।

দুর্দান্ত শুরু কাজে লাগিয়ে কুমিল্লা সচল রাখে উইকেট উৎসব। ওয়াহাব রিয়াজ (৩/১৫), লিয়াম ডসন (২/৪) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (১/১৮) বোলিং তোপে বিপিএলের সর্বনিম্ন স্কোরের লজ্জা উঁকি দিচ্ছিল সিলেট ক্যাম্পে। নিকোলাস পুরান (০), লিটন দাস (৬), সাব্বির রহমান (৬) সবাই ব্যর্থ।

কেবল অলক কাপালি যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। দলীয় স্কোরের প্রায় অর্ধেকটাই এসেছে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। ৩১ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় কাপালি অপরাজিত ছিলেন ৩৩ রানে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম