গেইলের ফর্ম নিয়ে চিন্তিত নয় রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ১৮:৪০ আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৪২

এবারের বিপিএলে রান পাচ্ছেন না ক্রিস গেইল রান নেই ক্রিস গেইলের ব্যাটে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিংবা সমর্থকদের কারও ‍প্রত্যাশা পূরণ করতে পারছেন না তিনি। ব্যর্থতার বৃত্তে বন্দি এই ক্যারিবিয়ানের পারফরম্যান্সে হতাশা থাকলেও চিন্তিত নয় রংপুর রাইডার্স। দলটির অলরাউন্ডার বিনি হাওয়েল জানিয়েছেন তেমনটাই।

২০১৯ সালের বিপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন গেইল। বড় ইনিংস তো দূরে থাক, একটি হাফসেঞ্চুরিও নেই নামের পাশে। সর্বোচ্চ স্কোর ২৩। বাকি চার ইনিংস যথাক্রমে- ১, ৮, ৭, ০। এর মানে মাত্র একটি ম্যাচে পেরেছেন তিনি দুই অঙ্কের ঘরে যেতে।

গত আসরে রংপুরের শিরোপা জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ব্যাটসম্যানের ব্যর্থতায় হতাশ তার ভক্তরা। যদিও রংপুর মোটেও চিন্তিত নয় গেইলের পারফরম্যান্সে। বিনি হাওয়েল বলেছেন, ‘আমরা গেইলের পারফরম্যান্স নিয়ে ভাবছি না, দলীয় পারফরম্যান্সের দিকেই সব নজর। আমরা জানি ক্রিস (গেইল) তার বড় স্কোর থেকে মাত্র একটি ম্যাচ দূরে, হতে পারে পরের ম্যাচেই সেটি আসছে।’

সিলেট সিক্সার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ে ফিরেছে রংপুর। এরপরও পয়েন্ট টেবিলের চারে নেই মাশরাফিরা। যদিও দলটির ইংলিশ অলরাউন্ডার হাওয়েলের মনে সেরা চারে থাকার বিশ্বাস, ‘অবশ্যই আমি বিশ্বাস করি। আমরা প্রত্যেকটি ম্যাচ জেতার চেষ্টা করব, আশা করি আমরা তিন অথবা চারে থাকতে পারব।’

মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়েও খারাপ অবস্থা খুলনার। তবু মাহমুদউল্লাহদের হালকাভাবে নিচ্ছেন না হাওয়েল, ‘ওরা (খুলনা) আসলেই খুব ভুগছে এবার। তবে তারা খুব বিপজ্জনক দল। তাই আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা আগের ম্যাচের মতো বিশেষভাবে ব্যাটে অনেক ভালো করতে চাই, এবং আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’

/কেআর/
সম্পর্কিত
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন