রাজশাহীতে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শামসুল আলম স্মৃতি সংসদ

রাজশাহী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯

ট্রফি নিয়ে বিজয়ী দলের উচ্ছ্বাস ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ একাদশ।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনালে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ একাদশ ৫ উইকেটে হারায় ক্লেমন টাইগার দলকে।

টসে জয়ী ক্লেমন টাইগার প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। দলের শুভ ৩১ বলে ৩৯, মুক্তার আলী ১৯ বলে ২৬, নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ১৯ ও মিজানুর রহমান মিজান ১৩ বলে ১৪ রান করেছে।

জবাবে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করে প্রথমবারের মতো শিরোপা জেতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ একাদশ। ফিরোজ ৪৫ বলে অপরাজিত ৫৬ ও ফরহাদ হোসেন ৩৩ বলে ৪৮ রান করেন। ক্লেমন টাইগার দলের আরিফ বিল্লাহ ২৮ রানে ২ উইকেট লাভ করেন।

ম্যাচ শেষে পুরস্কার দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এবারের টুর্নামেন্টে দেশের ২২টি জেলা থেকে ৪৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালের সেরা খেলোয়াড় হয়ে ট্রফিসহ ঢাকা-কক্সবাজার বিমানের টিকিট পান ফিরোজ মাহমুদ। টুর্নামেন্ট সেরা ডিকিকে দেওয়া হয়েছে ক্লেমন ব্যাট ও রাজশাহী-কক্সবাজার টিকিট।

এছাড়াও টুর্নামেন্টের দুই সেমিফাইনালের ম্যাচসেরা মিজানুর রহমান মিজান ও মোহাম্মদ শাহাজাদাকে পুরস্কার দেওয়া হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের