স্থানীয় এক নারী সতর্ক করেন তামিমদের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১২:০৪আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৩:১৬

স্থানীয় এক নারী সতর্ক করেন তামিমদের! অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তামিম-মুশফিকরা। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো। ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপদে থাকলেও আতঙ্ক বিরাজ করছে ক্রিকেটারদের মনে।

হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে আল নূর মসজিদে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। অনুশীলন শেষে ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান কয়েকজন ক্রিকেটার।

সংবাদ সম্মেলনের জন্য মসজিদে যেতে দেরি হওয়াতেই মূলত বেঁচে যান মুশফিক-তামিমরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় এক নারী বাংলাদেশের ক্রিকেটারদের সতর্ক করেন গোলাগুলির কথা জানিয়ে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। ওখান থেকে বাংলাদেশ দলকে বিশেষ নিরাপত্তায় নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের ক্রিকেট দলের সদস্যরা সবাই টিম হোটেলে ফিরেছেন। সবাই নিরাপদে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বক্ষণিকভাবে দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।

টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও নিউ জিল্যান্ড থেকে জানিয়েছেন, ‘ছেলেদের চোখে মুখে আতঙ্ক থাকলেও সবাই নিরাপদে হোটেলে আছেন।’

ক্রাইস্টচার্চে শেষ টেস্ট খেলে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টেস্ট বাতিল হয়ে যাওয়ার তাদের আগেভাগেই ফিরতে হবে। এ ব্যাপারে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে যে ফ্লাইট পাওয়া যাবে, তাতে করেই দেশে ফিরবেন তারা।

খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হলেও প্রত্যেকেই বলেছেন, তারা নিরাপদে আছেন। তবে কবে দেশে ফিরবেন এ ব্যাপারে তারা কিছু জানেন না।

মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দলের সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে বেলা ১২টায় বোর্ড প্রধান সংবাদ মাধ্যমের সঙ্গে বিস্তারিত তুলে ধরবেন।’

মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় কিছুক্ষণ আগে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হয়েছে। এ ব্যাপারে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বাতিলের খবরটি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার ১২টায় গুলশানের নিজ বাসায় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এ ব্যাপারে কথা বলবেন। 

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
জিসান ঝড়ে মালয়েশিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ
ব্রুক-গ্রিভসের সঙ্গে আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের তানজিদ
৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন ব্রাজিল
সর্বশেষ খবর
বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা
বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
ঢাবির ছাত্রী হলে রাতে চলাচলে বিধিনিষেধ বাতিলে আল্টিমেটাম
ঢাবির ছাত্রী হলে রাতে চলাচলে বিধিনিষেধ বাতিলে আল্টিমেটাম
মধ্যরাতে রাজধানীতে ভারী বৃষ্টি, সকালে ভোগাতে পারে জলাবদ্ধতা
মধ্যরাতে রাজধানীতে ভারী বৃষ্টি, সকালে ভোগাতে পারে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের