তামিম-লিটনের ব্যাটে দারুণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ২০:৩১আপডেট : ১৫ মে ২০১৯, ২০:৪০

তামিম-লিটনের ব্যাটে দারুণ শুরু ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ‘নিয়মরক্ষা’র ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৯৩। সেই লক্ষ্যে ডাবলিনে ত্রিদেশীয় ম্যাচে বাংলাদেশের স্কোর ১০ ওভারে উইকেট না হারিয়ে ৫৮ রান।

এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। ত্রিদেশীয় সিরিজের আগের দুই ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করে এই ওপেনারের বিশ্বকাপ ‘প্রস্তুতি’ হয়েছে দুর্দান্ত। তাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে লিটন দাসকে। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরুটা দারুণ করেছেন ডানহাতি ব্যাটসম্যান।

তাতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দারুণ। আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেয়ে ঠাণ্ডা মাথায় দেখেশুনে খেলার পথে হেঁটেছেন তামিম-লিটন। এরপরও ৮.৪ ওভারেই ৫০ ছাড়ায় বাংলাদেশের স্কোর।

আয়ারল্যান্ডের রান ২৯২

পল স্টারলিংয়ের সেঞ্চুরি (১৩০) ও উইলিয়াম পোর্টারফিল্ডের (৯৪) সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংসে আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৯২ রান। বল হাতে দারুণ দিন পার করেছেন আবু জায়েদ রাহী। এই পেসারের শিকার ৫ উইকেট।

আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেটটি তুলে নেন রাহী। গত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৯ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। অবশেষে ক্যারিয়ারের ১৫তম ওভারের পর প্রথম ওয়ানডে উইকেট পান তিনি। শেষ পর্যন্ত ৯ ওভারে ৫৮ রান দিয়ে তার শিকার ৫ উইকেট।

রাহীর ৫ উইকেট প্রাপ্তির দিনে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার ২ উইকেট। একটি উইকেট পেয়েছেন রুবেল হোসেন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম